গুরুত্বপূর্ণ জায়গায় দোসরদের রেখে সংস্কার সম্ভব নয়: তারেক রহমান

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ০৮:৩৪ পিএম

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে পরাজিত শক্তি ও তার দোসররা কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় দোসরদের রেখে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব না। তাই বিএনপি মনে করে এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না।

মঙ্গলবার বিকেলে রাজধানীর লেডিস ক্লাবে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক কলহ লাগিয়ে আওয়ামী লীগ ফায়দা লোটার চেষ্টা চালিয়েছে বলেও অভিযোগ তুলেন তিনি। বলেন, গেল ১৫ বছর মাফিয়া সরকার সন্ত্রাসীদের নিরাপত্তা নিশ্চিত করে সকল ধর্মের মানুষকে উৎকণ্ঠায় রেখেছিলো। হিন্দু ধর্মাবলম্বীদের কোনো উৎসব এলেই বিভিন্ন অপকর্মের চেষ্টা চালানো হতো। তবে সবার প্রতি আমাদের বার্তা হলো- ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।

আওয়ামী লীগ সরকারের সময় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার কথা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরাজিত শক্তির কোনো গুজব বা ষড়যন্ত্রে অংশ না নেয়ার আহ্বান জানান।

তারেক রহমান বলেন, মাফিয়া সরকারের রেখে যাওয়া ভঙ্গুর রাষ্ট্রকে মেরামত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছে। ১৫ বছরের জঞ্জাল শেষ করে চলমান সংস্কার কার্যক্রম শেষ করা বিশাল কর্মযজ্ঞ। তবে একটি বিষয় খেয়াল রাখা জরুরি, এই বিশাল কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে জনগণের প্রতিদিনের দুঃখ-দুর্দশা লাঘব করা না গেলে সরকারের সংস্কার কার্যক্রম প্রশ্নের মুখে থাকবে। ফলে এই সরকারের কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে এজেন্ডাভিত্তিক করা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, মাফিয়া সরকারের গত ১৫ বছরের দুঃশাসনে দেশে গণতন্ত্র ও আইনের শাসন ছিলো না। বিএনপিসহ ভিন্নমতের দলগুলো কেউ নিরাপদ ছিলো না। বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে গুম খুন করা হয়েছে।

লাখো শহীদের বিনিময়ে ৭১ সালে বিজয় অর্জিত হয়েছে। ২০২৪ সালে হাজারও মানুষের রক্তের বিনিয়মনে যে অর্জন তা রক্ষা করতে হবে। বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

ভোটের অধিকারবিহীন নাগরিকের অবস্থা যুদ্ধে অস্ত্রবিহীন সৈনিকের মত বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নাগরিকের ভোটের অধিকার নিশ্চিত করা গেলে রাষ্ট্র সমাজে নাগরিকের মালিকানা প্রতিষ্ঠিত হয়।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. মঈন খান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আরবিএস
বাংলাদেশে একটি সহনশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে বিএনপি কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
পুরোনো ফ্যাসিবাদের উত্থান ঘটিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করলে পরিণতি হবে ভয়াবহ, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 
‘জুলাই সনদ’ নিয়ে জামায়াত নেতারা সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করে বলেন, দেশের...
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহবান জানিয়েছেন তার বড়ো ছেলে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশ পুনর্গঠনে জনগণকে সঙ্গে নিয়ে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর