১৪৪ মামলায় নতুন গ্রেপ্তার ৩৪, আট জন ৪১ দিনের রিমান্ডে

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১১:১১ এএম

জুলাই-আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনে হামলা ও হত্যা অভিযোগে ১৪৪টি মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি ও সরকার ঘনিষ্ঠ মোট ৩৪ জনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারসহ আট জনের ৪১ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। 

বুধবার সকালে সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা বেস্টনির মধ্যদিয়ে আদালতে আনা হয় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, এমপিসহ মোট ৩৪ জনকে। এরপর একে একে তাদের তোলা হয় আদালতে।

এসময় ১৪৪টি মামলায় তাদের নতুন করে গ্রেপ্তার দেখানো হয়। এরপর শাহবাগ, বাড্ডা থানার দুই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মোট আট দিনের রিমান্ড মঞ্জুর হয়। এছাড়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাত দিন, শাহজাহান খানের চার দিন, সাধন চন্দ্র মজুমদার ও হাসানুল হক ইনুর তিন দিন, হাজী সেলিম, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, ছাত্রলীগ নেতা সৈকতের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর হয়। 

এদিকে রাজধানীর বিভিন্ন থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী দীপু মনি, সালমান এফ রহমান, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার সাবেক ডিবি ডিসি মশিউর রহমান কেও।

মঙ্গলবার রাতে গ্রেপ্তার সাবেক কৃষিমন্ত্রী ড. আবদুস শহীদকে বুধবার দুপুরে ঢাকার সিএমএম আদালতে আনার কথা রয়েছে।

একাত্তর/এসি
সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর