তারেক রহমানের জন্মদিন আজ

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১২:৪৭ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন আজ। তবে জন্মদিনের কোনো আয়োজন না রাখতে দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি। 

আওয়ামী লীগ সরকার পতনের পর গেলো চার মাসে প্রতিটি সিদ্ধান্ত ও পদক্ষেপে রাজনৈতিক প্রজ্ঞা ও সহিষ্ণুতার পরিচয় দিচ্ছেন এই বিএনপি নেতা। নিজ দলের নেতাকর্মীদের অপরাধের ঘটনায় শাস্তি দেয়া থেকে শুরু করে সব মত ও পথের মানুষকে সঙ্গে নিয়ে এক নতুন রাজনীতির পথও দেখাচ্ছেন তিনি। 

সম্প্রতি কার্টুনিস্ট মেহেদি হকের আঁকা নিজের বিপরীতে এক কার্টুন শুধু শেয়ার দিয়েই নয়, খোঁজ নিয়েছেন কার্টুনিস্টেরও। প্রতিবাদ না করে স্বাগত জানিয়ে বলেছেন, আঁকার স্বাধীনতা পুনরুদ্ধার হয়েছে।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি শুধু তারেক রহমান নয়, বরং গোটা দেশের কাছেই নতুন। তাই অন্তর্বর্তী সরকারের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন বারবার। বলেছেন, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।

নতুন বাংলাদেশে সংঘাত হানাহানি বন্ধ, সংখ্যালঘুদের নিরাপত্তা প্রসঙ্গ যেমন আছে, তেমনি দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি-দখলবাজীর ইস্যু গণমাধ্যমে এলেই আসছে ব্যবস্থাও।

বিগত দেড় দশকে রাষ্ট্রের যে ক্ষতি আওয়ামী লীগ সরকার করে গেছে সেটি থেকে উত্তরণে দু-বছর আগেই রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা প্রস্তাবনা তুলে ধরেন তারেক রহমান। সে লক্ষে জনমত তৈরি এবং সফলতা আনতে দলকে নির্দেশনা দিয়ে যাচ্ছেন বারংবার।

তারেক রহমানের এবারের জন্মদিন কিছুটা ব্যতিক্রম। আগেই নির্দেশনা দেয়া হয়েছে কোনো ধরনের উদযাপন না করার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই ঘোষণাকে ইতিবাচক বলছেন দলটির নীতিনির্ধারকরা।

দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তৃণমূল থেকে শুরু করে মাঠের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির নেতৃত্ব এখন তারেক রহমানের হাতে। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থানা বিএনপির সদস্য হওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসেন তারেক রহমান।  এরপর বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব হন এবং ২০১৮ সালের মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করে আওয়ামী লীগ। এরপর থেকে দলের গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যনের দায়িত্ব পালন করছেন তারেক রহমান।

বলা হয়, রাজনীতির মাঠে ক্যু খ্যাত ‘মাইনাস টু ফর্মুলা’ থামানোর বলি হতে হয়েছে তারেক রহমানেকে। ২০০৭ সালে ক্যান্টমেন্টের মইনুল রোডের বাসা থেকে গ্রেপ্তারের পর চরম নির্যাতনের শিকার তারেক রহমান গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য লন্ডনে যান। স্ত্রী ডা. জোবায়দা রহমান ও একমাত্র মেয়ে জাইমা রহমানকে নিয়ে বর্তমানে সেখানেই অবস্থান করছেন তিনি। 

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। শিশু তারেককে বাড়ির সবাই আদর করে ‘পিনু’ নামেই ডাকেন। 

একাত্তর/এসি
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের প্রকাশিত ঐতিহাসিক ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিভ্রান্তির রেশ...
সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি।...
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর