দক্ষিণ কোরিয়ার গণতান্ত্রিক আন্দোলনে তারেক রহমানের সংহতি

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১০:২৬ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্রের জন্য সংগ্রাম চালিয়ে যাওয়া দক্ষিণ কোরিয়ার জনগণের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তারেক রহমান ‘দমনমূলক শাসন’ হিসেবে অভিহিত করে দক্ষিণ কোরিয়ার গণতান্ত্রিক শাসনের লড়াই এবং বাংলাদেশের দশকব্যাপী লড়াইয়ের মধ্যে মিল খুঁজে পান।

তারেক রহমান লিখেছেন ‘গণতন্ত্রের জন্য লড়াই করা দক্ষিণ কোরিয়ার সাহসী জনগণের সাথে একাত্মতা প্রকাশ করছি।’

রাজনৈতিক নিপীড়ন মোকাবিলার অভিজ্ঞতার কথা উল্লেখ করে রহমান লিখেছেন,  বাংলাদেশে, আমরা  এক দশকেরও বেশি সময় ধরে একটি দমনমূলক শাসন সহ্য করেছি, নিপীড়ন মোকাবেলার জন্য ব্যথা সইতে হয়, যে পরিমাণ স্থৈর্য ও দৃঢ় সংকল্প দরকার হয়, তা আমরা গভীরভাবে অনুভব করতে পারি।

রহমান নির্বাচিত সরকার কর্তৃক গণতান্ত্রিক প্রক্রিয়ার অপব্যবহারের সমালোচনা করেন এবং  এটিকে উভয় দেশের জন্য একে একটি অভিন্ন চ্যালেঞ্জ বলে অভিহিত করেন।

তিনি বলেন, আমাদের উভয় জাতিই নির্বাচিত সরকারের নিজেদের উদ্দেশ্যে গণতান্ত্রিক ফাঁকফোকরকে কাজে লাগানোর বিপদ সম্পর্কে জানি।

তিনি উভয় দেশে গণতন্ত্রপন্থী আন্দোলনের সাফল্যে একটি দৃঢ় সংকল্প জনগণের অদম্য শক্তির ওপর জোর দেন।

তারেক রহমানের বার্তা গণতান্ত্রিক নীতি সংরক্ষণের জন্য প্রচেষ্টাকারী দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক সংহতির বৃহত্তর আহ্বানেরও ইঙ্গিত দেয়।

#Democracy, #Bangladesh, ও #SouthKorea-’র মত হ্যাশট্যাগসহ তার বিবৃতি বিশ্বব্যাপী গণতান্ত্রিক আন্দোলনের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।

একাত্তর/আরএ
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর