সরকার যেভাবে নির্বাচনের তারিখ দিয়েছে তা গ্রহণযোগ্য নয়: সমমনা জোট সমন্বয়ক

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩০ পিএম

জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে নির্বাচনে যেতে হবে। সরকার যেভাবে তারিখ দিয়েছে তা গ্রহণযোগ্য নয়। সংস্কারের অজুহাতে নির্বাচন নিয়ে টালবাহানা রাজনৈতিক দলগুলো মানবে না।

শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য বলেন। 

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। দীর্ঘ লড়াইয়ের পরে বাংলাদেশ মুক্ত হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের এক দফা ছিল সরকার পতনের। একটা দাবি পূরণ হয়েছে, আরও একটি দাবি পূরণ হওয়া বাকি আছে। ফ্যাসিবাদ পতন হলেও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। আরেকটি দাবি প্রতিষ্ঠা হবে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে।

তিনি জানান, এই বৈঠকেও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে নির্বাচনের সময়সীমা নিয়ে সমমনা জোটের সঙ্গে আলোচনা হয়েছে।

এর আগে বিকেলে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বসে বিএনপির লিয়াজোঁ কমিটি। 

বৈঠক শেষে ১২ দলীয় জোট প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদের বলেন, দেশের সমসাময়িক রাজনীতি নিয়ে বিএনপির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আগামীতে কী ধরনের কর্মসূচি হতে পারে, সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি।

একাত্তর/এসি
ভান্ডারিয়া-কাউখালী উপজেলা নিয়ে পিরোজপুর-২ আসনে ভোট চেয়ে বেড়াচ্ছেন সাতজন প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা। এই আসনেই ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আবুল বাশার।
মিথ্যা মামলায় খালেদা জিয়াকে সাজা দিয়ে রাজনীতি থেকে সরিয়ে সরকার এখন তাকে পৃথিবী থেকে সরানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৯ নভেম্বর)...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর