রাজনীতির পর পৃথিবী থেকে খালেদা জিয়াকে সরানোর ষড়যন্ত্রে সরকার

আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ০২:৪৪ পিএম

মিথ্যা মামলায় খালেদা জিয়াকে সাজা দিয়ে রাজনীতি থেকে সরিয়ে সরকার এখন তাকে পৃথিবী থেকে সরানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শুক্রবার (১৯ নভেম্বর) সকালে ন্যাশনাল পিপলস পার্টির একাংশের (এনপিপি) প্রতিষ্ঠা বার্ষিকী ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এক আলোচনা সভায় যোগ দিয়ে এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব । 

মির্জা ফখরুল বলেন, আমরা বেশ কয়েকবার কর্মসূচির অনুমতি চেয়েছি। তবে আমাদের কোনো জায়গা দেওয়া হয়নি। এজন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে গণঅনশন কর্মসূচি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। আশা করছি, আপনারা সবাই থাকবেন। সবাইকে গণঅনশন কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, বিগত ৫০ বছরের সবচেয়ে দুঃসময় অতিক্রম করছে দেশ। ৭২ থেকে ৭৫ পর্যন্ত এখনকার মত চালিয়েছিলো আওয়ামী লীগ।

খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। শেখ হাসিনার প্রতিহিংসায় খালেদা জিয়ার এমন অবস্থা বলেও মন্তব্য করেন ফখরুল।  

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে নৃশংস রসিকতা করছে সরকার। তার চিকিৎসা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য নির্মম রসিকতা। 

এনপিপির (একাংশ) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, জাগপা একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমান, এলডিপি একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর প্রমুখ।

আরও পড়ুন: খালার বাসা থেকে 'নিখোঁজ' টিকটকার তিন বোন

আলোচনা সভায় নাগরিক ঐক্যের চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্নাসহ বিশ দলের নেতারা এই দুঃসময়ে অন্য সব দাবির আগে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

আলোচনা সভায় সঞ্চালনা করেন এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা।


একাত্তর/এসি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব।
সরকারের বয়স এক মাস পার হতে না হতেই জামায়াতে ইসলামী দেশকে অস্থিতিশীল করে তুলতে রাস্তায় নেমেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন চিন্তাধারার ফসল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ত্রয়োদশ জাতীয় সংসদের নব নিযুক্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে আজ শ্রদ্ধা নিবেদন করেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর