১৪ বছর পর প্রকাশ্যে শিবিরের সদস্য সম্মেলন

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১০:৫২ এএম

দীর্ঘ প্রায় ১৪ বছর পর প্রকাশ্যে শুরু হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সদস্য সম্মেলনের কার্যক্রম শুরু হয়েছে। এতে সারা দেশ থেকে ছাত্রশিবিরের সদস্য পর্যায়ের জনশক্তি সরাসরি অংশ নেয়।

আজ সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত উন্মুক্ত সেশন ও দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কার্যকারী সেশন অনুষ্ঠিত হবে।

রাজশাহীতে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আলী রায়হানের পিতা এ সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। এসময় আরো কয়েকজন শহীদের পরিবারের সদস্যরা মঞ্চে উপস্থিত ছিলেন।

এ সম্মেলনেই ২০২৫ সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হবে। এজন্য গত ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে সোমবার রাত ৯টা পর্যন্ত সদস্যরা অনলাইনে ভোট দিয়েছেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনে প্রধান অতিথি থাকছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

 

একাত্তর/আরএ
কার্যক্রম স্থগিত হওয়া আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে ১৩ নভেম্বর রাজধানীতে বিক্ষোভ মিছিল ও ছাত্র-জনতাকে সাথে নিয়ে সারাদেশে অবস্থান কর্মসূচি পালন করবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। 
জাকসু নির্বাচনে অব্যবস্থাপনা ও ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ ফলাফল-পরবর্তী দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ তিন জন কেন্দ্রীয় নেতা সম্প্রতি জামায়াত–ই–ইসলামী পাকিস্তানের ছাত্রসংগঠন ইসলামী জমিয়ত–ই–তালাবা পাকিস্তানের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর