ছাত্রশিবিরের প্রকাশনায় ‘মুক্তিযোদ্ধাদের অবমাননা,’ ছাত্রদলের নিন্দা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৮:২৮ পিএম

ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনায় মুক্তিযুদ্ধের ইতিহাস ‘অবমাননার’ নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। 

শিবিরের দলীয় প্রকাশনা ‘ছাত্র সংবাদ’-এর ডিসেম্বর সংখ্যায় প্রকাশিত একটি প্রবন্ধে মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের অবমাননা করা হয়েছে উল্লেখ করে এ জন্য শিবিরকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে ছাত্রদল।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি’ নামক প্রবন্ধে বলা হয়েছে, ‘অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল, এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিল। আল্লাহ তাআলা তাদের ক্ষমা করুন।’ এই বক্তব্যকে ছাত্রদল অত্যন্ত আপত্তিকর ও ন্যক্কারজনক মনে করে। এতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসের প্রতি গভীর অসম্মান হয়েছে।

বিজ্ঞপ্তিতে ছাত্রদল আরও বলেছে, ছাত্রশিবির একদিকে স্বাধীনতা ও বিজয় দিবসে ‘স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখব’ স্লোগান দিয়ে র‍্যালি করে, অন্যদিকে নিজেদের প্রকাশনায় মুক্তিযুদ্ধে যোগ দেওয়াকে ভুল ও অদূরদর্শিতা হিসেবে প্রচার করবে, মুক্তিযোদ্ধাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে; এটি সুস্পষ্ট দ্বিচারিতা। এই দ্বিচারিতার ফলে প্রমাণিত হয়, প্রকাশ্যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান গ্রহণ করার কৌশল নিলেও ভেতরে-ভেতরে ছাত্রশিবির পূর্বসূরি ছাত্রসংঘের মতো মুক্তিযুদ্ধের বিপক্ষের মনোভাব ধারণ করে।

লেখকের ব্যক্তিগত অভিমত বলে ছাত্রশিবির তাদের দলীয় প্রকাশনার মাধ্যমে স্বাধীনতাবিরোধী ন্যারেটিভ (বয়ান) প্রচারের দায় এড়িয়ে যেতে পারে না বলে ছাত্রদলের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

এতে আরও বলা হয়েছে, ‘সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে ছাত্রশিবিরের প্রকাশনার এডিটরিয়াল পলিসি স্বাধীনতাবিরোধী ন্যারেটিভ প্রতিষ্ঠা করার পক্ষে।’

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন অবিলম্বে ছাত্রশিবিরকে এই ঘটনায় নিজেদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন।

তারা আরও বলেন, ‘ছাত্রশিবির যদি এই ন্যক্কারজনক মুক্তিযুদ্ধবিরোধী বয়ানকে নিজেদের প্রকাশনা থেকে প্রত্যাহারপূর্বক জাতির কাছে ক্ষমা প্রার্থনা না করে তাহলে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের প্রতি ছাত্রশিবিরের আনুগত্য নিয়ে প্রশ্ন উঠবে, স্বাধীন বাংলাদেশে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার নৈতিক অধিকার হারিয়ে ফেলবে।’

একাত্তর/এসি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতিতে দীর্ঘদিন ধরেই পরিবর্তনের একটি ধারা লক্ষ্য করা যাচ্ছে। দলটির নীতিনির্ধারণ ও সাংগঠনিক কাঠামোতে দক্ষতা ও যোগ্যতাকে অগ্রাধিকার দিয়ে নতুনভাবে সাজানোর...
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নতুন কমিটি গঠন নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ চলতি মাসের এক মার্চ শেষ হওয়ায় সংগঠনটির...
জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই ছাত্রদল সামনের দিনে রাজনীতি করবে। এরই ধারাবাহিকতায় ভিন্নমতের সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনকে নিজেদের মতভেদ ভুলে একসঙ্গে দেশ গড়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ...
পোস্টাল ব্যালটে পক্ষপাতের অভিযোগসহ তিন দফা দাবিতে সোমবার (১৯ জানুয়ারি) দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও কর্মসূচি পালন করছে ছাত্রদলের নেতাকর্মীরা।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর