এখনও আগুন জ্বলছে হাসিনার বাসভবন সুধা সদনে

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫১ পিএম

ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দেওয়া হয়।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ধানমন্ডি ৫ নম্বর সড়কের সুদা সদনে আগুন দেওয়া হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৃহস্পতিবার দুপুরেও ভবনটিতে আগুন জ্বলতে দেখা যায়।

নিরাপত্তারক্ষীরা জানান, রাতে সুধা সদনে আগুন দেয়া হয়। আগুন ভবনটিতে ছড়িয়ে পড়লে বিদ্যুৎ ও গ্যাসের লোকেরা এসে এসব সংযোগ বিচ্ছিন্ন করেন।

গণভবনে যাওয়ার আগে শেখ হাসিনা এই বাড়িতে থাকতেন।

ফায়ার সার্ভিসের ঢাকা কন্ট্রোল রুমের মবিলাইজিং অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমকে জানান, বুধবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে সুধা সদনে আগুনের খবর পাই আমরা। আমাদের নিরাপত্তা ছিল না। তাই সুধা সদনে আগুন নেভাতে যাওয়া সম্ভব হয়নি।

জুলাই গণ-অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে অবস্থান নেওয়া শেখ হাসিনা গতকাল রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাষণ দেন। একে কেন্দ্র বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ছাত্র-জনতা।

একাত্তর/আরএ
দিল্লিতে শেখ হাসিনাকে প্রেস কনফারেন্সের সুযোগ দিয়ে ভারত সরকার বাংলাদেশের সার্বভৌমত্বের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ...
জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে পাল্টা আগুন দেওয়াসহ দমন-পীড়নের নির্দেশসংক্রান্ত শেখ হাসিনার একাধিক অডিও ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। 
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধরে-বেঁধে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে আদালতে তার সব ধরনের আইনি অধিকার নিশ্চিত করা হবে...
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা ও উদ্যোগ নিয়ে ভারত সরকারকে তাদের অবস্থান স্পষ্ট করার আহবান জানিয়েছে বাংলাদেশ। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর