‘নির্বাচন ছাড়া মানুষ আর বেশিদিন মেনে নেবে না’

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৩ পিএম

নির্বাচন প্রলম্বিত করে সরকার যদি নিজের অবস্থান দীর্ঘায়িত করে তা যৌক্তিক হবে না এবং মানুষও তা আর বেশিদিন মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

তার মতে, বিভিন্ন ঘটনায় সরকারের কর্মকাণ্ডে ৫ আগস্টের বিজয়ের আনন্দ ছয় মাসের মধ্যেই মলিন হয়ে গেছে। আর বিএনপি হাসিনার ফাঁদে পা দিতে চায় না বলেই দ্রুত নির্বাচনের কথা বলছে জানিয়ে সরকারের উদ্দেশ্য সৎ হলে রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাব সরকার পড়ে দেখতো বলে জানিয়েছেন দলটির অন্য নেতারা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ‘ইন্সটিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস’ আয়োজিত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের ছয় মাস ছাত্র-জনতা এখন কোথায় শীর্ষক গোল টেবিল বৈঠকে অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দাবি করেন, বুলডোজার দিয়ে ভবন ভাঙার সুযোগ দিয়ে সরকার নিজেই তার অস্তিত্ব নিয়ে প্রশ্নের মুখে পড়েছে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, সরকার জনগণের প্রত্যাশা ঠিকভাবে পূরণ করতে পারছেন না।

এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও আগামী বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন, ৭১ মুক্তিযুদ্ধের পর শেখ মুজিব নির্বাচন দিতে ব্যর্থ হয়েছিল বলেই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা অধরা থেকে গিয়েছে।

আর অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আয়োজিত প্রতীকী এক অবস্থান কর্মসূচিতে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, সংস্কারের ফাঁক গলে এই সরকারকে বিএনপি আর কোনো ষড়যন্ত্রের সুযোগ দিতে চায় না।

তার দাবি, সময়মতো ডেভিল হান্টের অভিযান পরিচালনা করা হলে গাজীপুরে হামলার শিকার হতে হত না বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের।

একাত্তর/আরএ
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর