ডিসেম্বরের মধ্যে নির্বাচন, প্রধান উপদেষ্টার আশ্বাস: ফখরুল

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫১ পিএম

ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান। 

এদিন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে সন্ধ্যা ছয়টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল। মির্জা ফখরুলসহ আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং হাফিজ উদ্দিন আহমেদ। 

ফখরুল বলেন, প্রধান উপদেষ্টাসহ সেখানে যারা ছিলেন তারা অতি দ্রুত একটি নির্বাচন দেওয়ার ব্যবস্থা করছেন। প্রধান উপদেষ্টা এও বলেছেন- ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন দেওয়ার জন্য তারা কাজ করছেন। জনগণের প্রত্যাশা এবং প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে সরকার।

বিএনপি মহাসচিব বলেন, আমরা আশা করবো, জনগণের যে প্রত্যাশা আছে-নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করবেন তিনি। সেটার মধ্য দিয়ে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি।

দেড় ঘণ্টার বৈঠকে দেশের চলমান পরিস্থিতি ও অস্থিরতা নিয়ে উদ্বেগ্ন জানান বিএনপি নেতারা নেতারা। আলোচনা হয়েছে ৩২ নম্বরসহ সারাদেশে ভাঙচুরের ঘটনা নিয়ে। 

বৈঠক শেষে  বিএনপি মহাসচিব জানান, তারা বলেছেন দেশজুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার দায় সরকার এড়াতে পারে না। 

তিনি জানান, বিএনপির দ্রুত নির্বাচনের দাবির জবাবে প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের আয়োজন করা হবে। এই মাসের ১৫ তারিখের মধ্যে প্রধান উপদেষ্টার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারেন বলেও জানান বিএনপি মহাসচিব।

একাত্তর/এসি
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর