সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার গ্রেপ্তার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৮ পিএম

রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার গ্রেপ্তার হয়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সোবহানবাগ থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান জানান, একাধিক মামলার আসামি সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার। রাজধানীর সোবহানবাগে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন দীপংকর তালুকদার। তিনি রাঙ্গামাটির প্রতিনিধিত্বকারী জাতীয় সংসদের পাঁচ বারের প্রাক্তন সদস্য। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাঙ্গামাটি পার্বত্য জেলার সভাপতি তিনি। 

গত পাঁচ আগস্টের পর বিভিন্ন জায়গায় একাধিক মামলা হয়েছে দীপংকরের বিরুদ্ধে।

এদিকে দীপংকর তালুকদারের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চালাচ্ছে দুনীতি দমন কমিশন দুদকও।

একাত্তর/এসি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল হ্যাক করার অভিযোগে গ্রেপ্তার হওয়া সারওয়ার আলমের জড়িত থাকার যথেষ্ট প্রমাণ রয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান মো....
জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জে রিয়া গোপসহ ১০ জনকে হত্যার অভিযোগে সাবেক এমপি শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ...
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই শহিদুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে বিএনপি।
যতদিন ফিলিস্তিন স্বাধীন না হবে, ততদিন মুসলমানদের যুদ্ধ অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি দাবি জানিয়েছে যুদ্ধাপরাধী নেতানিয়াহুকে গ্রেপ্তারের।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর