চীন সফরে যাচ্ছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৯ পিএম

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির চায়না কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মইন খান এর নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সদস্য হিসেবে এই সফরে অংশগ্রহণ করবেন। চায়না কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক ব্যুরোর পক্ষ থেকে তাকে এই আমন্ত্রণ জানানো হয়েছে।

শনিবার বিকেলে ছাত্রদল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ দিনব্যাপী এই সফর শুরু হবে আগামী ২৪ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৬ মার্চ। সফরকালে প্রতিনিধি দলটি চীনের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় করবে এবং আধুনিকায়ন ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবে। সফরের মূল লক্ষ্য হলো চীনের অর্থনৈতিক অগ্রগতি, প্রযুক্তিগত উদ্ভাবন, শিক্ষা ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো এবং সাংস্কৃতিক উন্নয়ন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা, এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ককে জোরদার করা। 

প্রতিনিধি দলের সদস্য হিসেবে নাছির উদ্দীন নাছির চায়না কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন। সফরকালে তিনি "চীনের আধুনিকায়ন প্রক্রিয়ার অর্জনসমূহ ও বাংলাদেশের জন্য সম্ভাবনা" শীর্ষক সেমিনারে অংশগ্রহণ করবেন। এছাড়া তিনি চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ক শীর্ষস্থানীয় একটি কোম্পানি পরিদর্শন করবেন এবং চীনের AI প্রযুক্তির অগ্রগতি ও তার ব্যবহারিক প্রভাব পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি প্রতিনিধি দলের সদস্য হিসেবে তিনি চীনের অর্থনৈতিক অঞ্চল ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্রগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করবেন এবং ব্যবসায়ী ও শিল্প নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। ছাত্রদলের সাধারণ সম্পাদক এই সফরে চীনের আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ধারণা অর্জন করবেন এবং এটি বাংলাদেশের কৃষি খাতে কীভাবে কার্যকরভাবে প্রয়োগ করা যায় সে বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করবেন।

এ সফরে প্রতিনিধি দলটির সদস্য হিসেবে নাছির উদ্দীন নাছির চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন এবং সেখানে ছাত্র-শিক্ষকদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ সেমিনারে অংশগ্রহণ করবেন। এসব সেমিনারে তিনি আধুনিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, প্রযুক্তিগত গবেষণা ও উদ্ভাবন, এবং বাংলাদেশ-চীন শিক্ষা সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নিবেন।

এ সফরে নাছির উদ্দীন নাছির ছাড়াও বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। প্রতিনিধি দলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব ড. আবদুল মইন খান, বিএনপির যুগ্ম মহাসচিব জনাব শহীদ উদ্দিন চৌধুরী এনি, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, নাগরিক ঐক্যের সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্নাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা থাকবেন। তারা চীনের উন্নয়ন মডেল থেকে অভিজ্ঞতা গ্রহণের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা করবেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে, এই সফর বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চীনের উন্নয়ন মডেল, আধুনিক প্রযুক্তির ব্যবহার, শিক্ষা ও গবেষণার প্রসার এবং প্রশাসনিক কার্যক্রমের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারবে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, আধুনিক কৃষি প্রযুক্তি এবং উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নে সহায়ক হবে। একই সঙ্গে, এই সফর বাংলাদেশ ও চীনের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও দৃঢ় করতে ভূমিকা রাখবে। প্রতিনিধি দলটির অভিজ্ঞতা দেশের ভবিষ্যৎ নীতি নির্ধারণ ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

আরবিএস
দুই বছর মেয়াদি কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় এবার নতুন নেতৃত্ব ঘোষণার পথে ছাত্রদল। ইতোমধ্যে সম্ভাব্য নেতৃত্বের তালিকা ছোট করে আনা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতিতে দীর্ঘদিন ধরেই পরিবর্তনের একটি ধারা লক্ষ্য করা যাচ্ছে। দলটির নীতিনির্ধারণ ও সাংগঠনিক কাঠামোতে দক্ষতা ও যোগ্যতাকে অগ্রাধিকার দিয়ে নতুনভাবে সাজানোর...
বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক অন্য উচ্চতায় নিয়ে যেতে নিজেদের সদিচ্ছার কথা জানিয়েছে বিএনপি। পাশাপাশি বাংলাদেশ চিকিৎসা ও কৃষি খাতে বড় ধরনের বিনিয়োগ এবং কারিগরি সহযোগিতা বাড়াতে চীনের প্রতি আহবানও...
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নতুন কমিটি গঠন নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ চলতি মাসের এক মার্চ শেষ হওয়ায় সংগঠনটির...
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর