সরকারকে শক্ত হাতে দেশ চালানোর পরামর্শ ফখরুলের

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৭ পিএম

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে যেন প্রশ্ন না ওঠে সেই আহবান জানিয়ে সরকারকে শক্ত হাতে দেশ পরিচালনার পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা চলছে। তাই ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিডিআর বিদ্রোহে পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণ ও জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এই আহবান জানান। আলোচনা সভার আয়োজন করে বিএনপি।

আলোচনায় অংশ নেন শহীদ পরিবারের সদস্য এবং তৎকালীন বিডিআর বিদ্রোহের প্রত্যক্ষদর্শীরাও।

আলোচনার প্রধান অতিথি বিএনপি মহাসচিব বললেন, পরিকল্পিতভাবে সামরিক বাহিনীর মনোবল ভাঙতে এই বিদ্রোহের ঘটনা ঘটিয়েছিলো আওয়ামী লীগ।

ওই দিন শেখ হাসিনা কী ভূমিকা পালন করেছিলেন প্রশ্ন রাখেন বিএনপি মহাসচিব। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, শেখ হাসিনা সেদিন সারাদিন নাটক করেছেন। 

তার অভিযোগ, পট পরিবর্তনে দেশকে গণতান্ত্রিক পথে নেওয়ার যে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে, সেটি নস্যাৎ করতে ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছেন। বিভিন্ন পক্ষ থেকে অস্থির অবস্থার সৃষ্টি করা হচ্ছে।

এমন অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি সরকারকে আহবান জানান, জনগণের আশা পূর্ণ করুন। গণতান্ত্রিক ব্যবস্থা সৃষ্টি না হলে দেশ স্থিতিশীল হবে না। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

যড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে জানিয়ে কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানান তিনি।

গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে না এলে দেশ স্থিতিশীল হবে না বলে আবারও স্মরণ করিয়ে দেন বিএনপির এই শীর্ষ নেতা।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর