স্থানীয় সরকার নির্বাচনে স্বৈরাচারের পুনর্বাসন হবে: তারেক রহমান

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৭ পিএম

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিয়ে একটি পক্ষ কেনো পরিস্থিতি ঘোলাটে করতে চাইছে সেটি বোধগম্য নয়। পলাতক স্বৈরাচারের পুনর্বাসন হবে স্থানীয় সরকার নির্বাচনে। তাই আগে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা থেকে সরে আসার আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে দলটির বর্ধিত সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহবান জানান।

এসময় তারেক রহমান বলেন, ৩১ দফা নিয়ে কর্মশালা চালাচ্ছে বিএনপি। দফা ৩১ হলেও চূড়ান্ত লক্ষ্য একটি, নিরাপদ গণতান্ত্রিক দেশ নির্মাণ।

দেশের বর্তমান অবস্থায় আগে জাতীয় নির্বাচন দেয়ার দাবি তারেক রহমানের। তিনি জানান, ৩১ দফাই শেষ নয়, প্রয়োজনে এটি সংযোজন বিয়োজন হবে। বলেন, নির্বাচন নিয়ে কোনো কোনো উপদেষ্টার বক্তব্যে হতাশা তৈরি হচ্ছে। সরকার কর্মপরিকল্পনা নির্ধারণ করতে পারছে না।

তারেক রহমান বলেন, সম্প্রতি বেশ কয়েকটা নতুন দলের আত্মপ্রকাশ ঘটেছে। গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আমরা সবাইকে স্বাগত জানাই। আশা করবো, গণতান্ত্রিক রীতি রেওয়াজ মেনে তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে। তাদের এই কর্মকাণ্ডকে আমরা সব সময় ইতিবাচক হিসেবে নেব।

তিনি বলেন, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, বর্তমান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয়-সন্দেহ তৈরি হয়েছে। আমরা বিএনপির পক্ষ থেকে বর্তমান সরকারকে অনুরোধ করবো, তারা যেন তাদের নিরপেক্ষতা বজায় রাখে।

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে তারেক রহমান বলেন, এদের মোকাবিলা করে কীভাবে দলকে শক্তিশালী করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে।

তারেক রহমান বলেন, বিএনপি অনেক বড় দল, মতবিরোধ থাকতে পারে, তবে ঐক্যই বিজয় এনে দেবে। এজন্য যে কোনো সমালোচনা যেন দলের ক্ষতির কারণ না হয়।

নির্বাচনের জন্য দলকে প্রস্তুত থাকার আহবান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি এমন সরকার প্রতিষ্ঠা করতে চায় যারা জনগণকে জবাবদিহি করতে বাধ্য থাকবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। শৃঙ্খলাবদ্ধ থেকে যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখারও আহবান জানান তিনি।

একাত্তর/আরএ
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর