ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না: নাহিদ ইসলাম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৭ পিএম

বাংলাদেশকে আর কখনো বিভাজিত করা যাবে না উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে ভারতকেন্দ্রিক বা পাকিস্তানপন্থি কোনও রাজনীতির ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সবার ঐকমত্যের ভিত্তিতে রাজনীতি ও রাষ্ট্র বিনির্মাণ করবো।

শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করেছে নতুন এই দল। সে অনুষ্ঠানে যোগ দিয়ে এমন মন্তব্য করেন নাহিদ ইসলাম। জুলাই অভ্যুত্থানকারী ছাত্র-জনতা, শহীদ পরিবারের সদস্য ও রাজনৈতিক দলের নেতাদের সংগ্রামী সালাম জানিয়ে নিজের বক্তব্য শুরু করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, এই মঞ্চ থেকে সামনের কথা বলতে চাই। পেছনের ইতিহাসকে অতিক্রম করে এক স্বপ্নের বাংলাদেশের কথা বলতে চাই। বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। এতো আত্মত্যাগ শুধু একটি সরকারকে হটিয়ে আরেকটা সরকার বসানোর আন্দোলন না।

লিখিত বক্তব্যের আগে নাহিদ আরও বলেন, আমরা সামনের কথা বলতে চাই। পেছনের ইতিহাস অতিক্রম করে সম্ভাবনার বাংলাদেশের কথা বলতে চাই। এরপর জুলাই গণ-অভ্যুত্থানের ‘তুমি কে, আমি কে, বিকল্প, বিকল্প’ স্লোগানটি তুলে ধরে বলেন, বিকল্পের জায়গা থেকে এই নতুন দলের আত্মপ্রকাশ। আজকের মঞ্চ থেকে শপথ, বাংলাদেশকে বিভাজিত করা যাবে না।

নাহিদ ইসলাম বলেন, আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমরা কেবল সামনের কথা বলতে চাই। আমরা পেছনের ইতিহাসকে অতিক্রম করে একটি স্বপ্নের বাংলাদেশের সম্ভাবনার কথা বলতে চাই। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। 

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব নেয়া নাহিদ ইসলাম আরও বলেন, আমরা মনে করি বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি তৈরি করে জনগণকে দুর্বল করে রাখা হয়েছিল, রাষ্ট্রকে দুর্বল করার যে ষড়যন্ত্র চলছিল- সেটি আমরা জুলাই অভ্যুত্থানে সব দলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি।

একাত্তর/আরএ
জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার মিশনে নেমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটিয়ে দলীয়করণের কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
সরকারের অব্যবস্থাপনায় জনগণের দুর্ভোগ বেড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যথাযথভাবে কাজ করছে না এবং সরকারদলীয় কয়েকজন সদস্য এটিকে কেবল একটি ‘আলঙ্করিক কমিটি’ হিসেবে বিবেচনা করছেন বলে অভিযোগ করেছেন কমিটির সদস্য ও জাতীয় নাগরিক...
হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর