জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ; আহবায়ক নাহিদ, সদস্য সচিব আখতার

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৭ পিএম

তরুণদের নেতৃত্ব গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আত্মপ্রকাশ করেছে। এ দলের আহবায়ক করা হয়েছেন সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সদস্য সচিব করা হয়েছে আখতার হোসেনকে।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল ও আহবায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাব্বীর বোন মীম আক্তার।

তিনি জানান, দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আরিফ, সিনিয়র সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদা সরওয়ার নিবা, মুখ্য সমন্বয়ক নাসীর উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ এবং দপ্তর সম্পাদক হয়েছেন সালেহ উদ্দিন সিফাত ও তরিকুল ইসলাম।

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে থাকছেন হাসনাত আবদুল্লাহ।

যুগ্ম আহবায়ক হয়েছেন নুসরাত তাবাসসুম, মনিরা শারমীন, সারোয়ার তুষার, আতিক মুজাহিদ, মাহাদি, অর্পিতা, অনিক রায়, খালেদ, জাবেদ, এহতেশাম ও হাসান আলী।

যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল আমিন, আরিফ সোহেল, রিশাদ, মাহিন, নিজাম উদ্দীম, আকরাম, মোস্তাফিজ, সিফাত, ফারহাদ, মিরাজ, লুতফর, তুহিন, সালেহিন, জাহিদুল, মুসা, জোহান, ফারুক এহসান, সাঈদ, আবু সুজা, আশরাফুল হক।

দক্ষিণের যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে থাকছেন আতাউল্লাহ, শাহরিয়ার ও জোবায়ের আরিফ। উত্তরের যুগ্ম মুখ্য সংগঠক অলিক মৃ ও সাদিয়া।

যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন তারিকুল ইসলাম।

এদিন বিকেল সাড়ে চারটার দিকে ধর্মগ্রন্থ কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে জাতীয় সংগীত গাওয়া হয়।

অনুষ্ঠানে দলের আহবায়ক কমিটির একটি অংশের নাম ঘোষণা করা হয়।

জুলাই আন্দোলনে নিহতদের কয়েকজনের পরিবারের সদস্যরা, আহদের কয়েকজন, বিএনপি-জামায়াতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কয়েকজন নেতা অনুষ্ঠানে যোগ দেন।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিবশহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এলডিপির একাংশের চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম উপস্থিত ছিলেন।

মিছিল নিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে দলের সমর্থকরা অনুষ্ঠানে যোগ দেন।

একাত্তর/আরএ
গণভোট, সীমান্ত সুরক্ষা ও কর্মসংস্থান—এই তিন দফা দাবিতে দেশব্যাপী মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ছয় জুলাই থেকে দলটির শীর্ষ পর্যায়ের নেতৃত্বে...
আগামী পাঁচ আগস্টের মধ্যে ‘জুলাই জাদুঘর’ খুলে দেওয়া না হলে জনগণ নিজেই তা খুলে নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।...
পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশ...
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এই চুক্তি করার সময় তাদের দলের সঙ্গে কোনো...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর