শহীদদের কবর জিয়ারতে গণতান্ত্রিক ছাত্র সংসদের কার্যক্রম শুরু

আপডেট : ০১ মার্চ ২০২৫, ০২:০৪ পিএম

রায়েরবাজারে গণ-অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১ মার্চ) দুপুরে সংগঠনের নেতারা রায়েরবাজার কবরস্থানে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন নেতারা।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আহ্বায়ক (ঢাকা বিশ্ববিদ্যালয়) আব্দুল কাদের বলেন, যে উদ্দেশ্য জুলাই আগস্টে ছাত্র জনতা জীবন দিয়েছে সেই উদ্দেশ্য বাস্তবতায়ই নতুন সংগঠনের মূল লক্ষ্য।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব জাহিদ আহসান জানান, লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ করাসহ যে কোন ধরনের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।

একাত্তর/আরএ
দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা করা হলেও এতে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে চট্টগ্রামে পুলিশের গুলিতে নিহত শহীদ জামালের পরিবার ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই ছাত্রদল সামনের দিনে রাজনীতি করবে। এরই ধারাবাহিকতায় ভিন্নমতের সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনকে নিজেদের মতভেদ ভুলে একসঙ্গে দেশ গড়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ...
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর