হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই: আমীর খসরু

আপডেট : ০৫ মার্চ ২০২৫, ০৩:০০ পিএম

শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সামনে যারাই ক্ষমতায় যাবে হাসিনাসহ আওয়ামী লীগের অন্য অপরাধীদের বিচারে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

বুধবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ শিপ ব্রেকার অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে জাহাজ পুনর্ব্যবহারের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে এ মন্তব্য করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এসময়, জাহাজ ভাঙা ইন্ডাস্ট্রিগুলো দেশের অর্থনীতির বড় জায়গা উল্লেখ করে শিল্পের বিকাশে প্রতিটি অ্যাসোসিয়েশন নিয়ন্ত্রণমুক্ত রাখার তাগিদ দেন তিনি। 

পরে, সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির এই নেতা জানান, নির্বাচিত সরকার সংসদে গিয়ে ঐকমত্যের ভিত্তিতে যে কোন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এখনই মৌলিক কোন বিষয় সমাধান সম্ভব না।

এসময় চলমান সংকট সমাধানে নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা তুলে ধরেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

একাত্তর/আরএ
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর