এনএসইউ কাণ্ডে সারজিসের দোষ চাপানো উদ্দেশ্যমূলক: ছাত্রদল

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০৪:৩৭ পিএম

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নেতা সারজিস আলমের সঙ্গে ঘটা অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত না থাকলেও উদ্দেশ্যমূলকভাবে ছাত্রদলের ওপর দোষ চাপানো হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল নেতারা। 

তাদের দাবি, দেশের বিভিন্ন এলাকায় একইভাবে ছাত্রদলের সুনাম ক্ষুণ্ণ করতে রাজনৈতিক উদ্দেশে এধরণের কৌশল নেওয়া হচ্ছে।

শুক্রবার (৭ মার্চ) বিকেলে নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের এক জরুরি সাংবাদিক সম্মেলনে এসব অভিযোগ করেন ছাত্রদলের নেতারা। 

তাদের দাবি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে শত্রুতার জেরে সারজিসের ওপর হামলা হলেও ফেসবুকে তিনি উদ্দেশ্যমূলকভাবে ছাত্রদলকে জড়িয়ে অভিযোগ করেছেন। 

সারজিসের বক্তব্যের নিন্দা জানিয়েছে ছাত্রদলের দাবি, তার বক্তব্য মিথ্যা, ওই বক্তব্য প্রত্যাহার করতে হবে। এ ধরণের কৌশলে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে বৈষম্যবিরোধী ছাত্ররা পুরনো মডেলের রাজনৈতিক দল গড়েছে। তাই তাদের মাধ্যমে জাতির নতুন কোনো প্রত্যাশা পূরণ হবে না বলেও মন্তব্য করেন ছাত্রদল নেতারা। 

একাত্তর/এসি
বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
গণভোট, সীমান্ত সুরক্ষা ও কর্মসংস্থান—এই তিন দফা দাবিতে দেশব্যাপী মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ছয় জুলাই থেকে দলটির শীর্ষ পর্যায়ের নেতৃত্বে...
আগামী পাঁচ আগস্টের মধ্যে ‘জুলাই জাদুঘর’ খুলে দেওয়া না হলে জনগণ নিজেই তা খুলে নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর