রয়টার্সের সংবাদে আমাকে মিসকোট করা হয়েছে: নাহিদ

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০৫:৫৮ পিএম

আন্তর্জাতিক বার্তা সংস্থায় রয়টার্সে দেওয়া এক সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলামের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করা হয়েছে। নাহিদের দাবি, আমি রয়টার্সকে বলেছি, আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন কঠিন হবে। তাদের বলি নাই নির্বাচন হবে না।

শুক্রবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এসব একথা বলেন। 

তিনি বলেন, আমি বলেছিলাম, এখন যে আইনশৃঙ্খলা পরিস্থিতিটা,পুলিশ যে রকম নাজুক অবস্থায় আছে, এরকম নাজুক অবস্থায় নির্বাচন করাটা অনেক কঠিন হবে। এই পুলিশ প্রশাসনের সুষ্ঠু নির্বাচন করার অভিজ্ঞতা দীর্ঘদিনের নেই। তাদের সক্ষমতা পরীক্ষা হয়নি দীর্ঘদিন ধরে। সে জায়গায় আমরা বলেছি, আমাদেরকে অবশ্যই নির্বাচনের আগে পুলিশিং যে ব্যবস্থা আছে, আইনশৃঙ্খলার যে পরিস্থিতি আছে সেটা অবশ্যই উন্নত করতে হবে।

নাহিদ ইসলাম বলেন, রয়টার্সের ইন্টারভিউতে কিছু মিসকোট হয়েছে। আমি বলেছিলাম যে, আমাদের আর্থিক বিষয়ে সমাজের যে সচ্ছল মানুষ বা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা মূলত আমাদের সহযোগিতা করে। আমরা একটা ক্রাউড ফান্ডিংয়ের দিকে যাচ্ছি। অনলাইন এবং অফলাইন কেন্দ্রিক। ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে কার্যালয় স্থাপনসহ ইলেকশন ফান্ডিং রিচ করবো। বিভিন্ন গণমাধ্যমে এটা নিয়ে ভুল তথ্য এসেছে। এটা সংশোধনের জন্য অনুরোধ থাকবে।

তিনি বলেন, দেশের বর্তমান পুলিশ প্রশাসনের কিন্তু সুষ্ঠু নির্বাচন করার অভিজ্ঞতা নেই। তাদের সক্ষমতার পরীক্ষা হয় না দীর্ঘদিন ধরে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলার পরিস্থিতি অবশ্য উন্নত করতে হবে।

নির্বাচনের আগে জুলাই ঘোষণাপত্রের বাস্তবায়নের দাবি জানিয়ে নাহিদ জানান, আমরা এখন নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে কাজ করছি। নিজেদের সাংগঠনিক শক্তি বিস্তারে কাজ করছি। জোটের ব্যাপারে চিন্তা করতে আরও সময় লাগবে। 

নির্বাচনের জন্য এনসিপি ‘মানসিকতা ও প্রস্তুতি’ রয়েছে জানিয়ে নাহিদ বলেন, রাজনৈতিক ঐক্যমত্যে পৌঁছাতে পারলে জাতীয় সংসদ নির্বাচন ও গণপরিষদ নির্বাচন এক সঙ্গে করা যাবে। তবে তার আগে বিচার ও সংস্কার দৃশ্যমান হতে হবে। 

নির্বাচনের সময়ের চেয়ে প্রেক্ষাপট জরুরি উল্লেখ করে নাহিদ জুলাই-আগস্টের খুনিদের বিচার, সংস্কার হওয়ার পর নির্বাচনের দাবি জানান।

এনসিপি জনগণের অর্থে পরিচালিত হবে আবারও জানিয়ে তিনি বলেন, যারা অর্থায়ন করছেন,  তাদের নিরাপত্তার জন্য নাম প্রকাশ করছি না। 

এদিকে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) এনসিপি নেতা সারজিস আলমের সঙ্গে ঘটা অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত না থাকলেও উদ্দেশ্যমূলকভাবে ছাত্রদলের ওপর দোষ চাপানো হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল নেতারা। 

ছাত্রদলের এই বক্তব্যের জবাবে সারজিস বলেন, বসুন্ধরার ঘটনায় পুরো ছাত্রদলকে দায় দেই নাই। তবে তাদের নেতা শাকিল সন্ত্রাসীদের নিয়ে যে কাজ করেছে, এতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলবো।

আমার বক্তব্যের সঙ্গে নির্বাচন পেছানোর কথা নেই। তবে নির্বাচন পেছানোর ভয় কেন পায় রাজনৈতিক দলগুলো? কেন দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতায় যেতে চায়, প্রশ্ন রাখেন সারজিস।

একাত্তর/এসি
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান আরও সুসংহত ও গতিশীল করার লক্ষ্য কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতা ও যোদ্ধাদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের...
নিজের সুবিধামতো আইন প্রণয়ন ও তা রাজনৈতিক প্রতিপক্ষের ওপর প্রয়োগ করে বিশ্ব ইতিহাসে কোনো স্বৈরশাসকই টিকতে পারেনি বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
জুলাই গণ–অভ্যুত্থানের চেতনা ও অর্জিত সাফল্যকে সমুন্নত রাখার লক্ষ্যে ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’ নামে একটি নতুন সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। নতুন গঠিত এই সংগঠনটি জাতীয় নাগরিক পার্টির...
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর