সেনাবাহিনীকে মানুষের বিরুদ্ধে অবস্থান না নিতে অনুরোধ হাসনাতের

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১০:৫৭ পিএম

রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতিবাচক দৃষ্টিভঙ্গি নেই বলে উল্লেখ করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাঁচ আগস্ট বাংলাদেশ সেনাবাহিনী ছাত্র-জনতার পাশে ছিল মন্তব্য করে এ অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনীকে মানুষের বিরুদ্ধে অবস্থান না নিতে অনুরোধ জানিয়েছেন তিনি।  

বলেন, বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জনতাকে যাতে কেউ দাঁড় করিয়ে দিতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। 

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মহিলা কলেজ মাঠে এনসিপি, কসবা উপজেলা শাখা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত ও তাদের পরিবারের সদস্যসহ সব শ্রেণি-পেশার মানুষের সম্মানে এই ইফতারের আয়োজন করা হয়।  

হাসনাত বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে আমাদের সহবস্থান থাকবে। কিন্তু যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবে, তাদের শত্রু বলে গণ্য করা হবে। পাঁচ আগস্টের পর তারাই শত্রু, যারা আওয়ামী লীগকে বন্ধু বলে জ্ঞান করে। 

তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামল ছিল আইয়ামে জাহেলিয়াতের সময়। গুম,  খুন,  নিপীড়নসহ জাহেলিয়াতি যুগের সব অপকর্ম বিদ্যমান ছিল আওয়ামী জাহেলিয়াতের শাসনামলে। তাই আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করে চিরকালের মতো বাংলাদেশ থেকে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। 

এ সময় আওয়ামী লীগের চালানো গণহত্যার বিচার কাজ কতটুকু এগিয়েছে তা স্পষ্ট করতে প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানান তিনি। 

একই সঙ্গে দেশের সংস্কারের রোডম্যাপ দেশের মানুষের সামনে স্পষ্ট করার দাবি জানিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের বিচার না হলে ধরে নেওয়া হবে এখনও দেশে আওয়ামী লীগের দোসররা সক্রিয় রয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের বিচার করে নাৎসি পার্টির মতো আওয়ামী লীগকে ও বাংলাদেশ থেকে চিরকালের মত নিষিদ্ধ করতে হবে। 

মনিরুল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- এনসিপির (দক্ষিণাঞ্চল) যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, দক্ষিণাঞ্চল সংগঠক ডাক্তার আশরাফুল ইসলাম সুমন, জিহান মাহমুদ, কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, কসবা উপজেলা জামায়াতের নায়েবে আমির শিবলী নোমান প্রমুখ। 

একাত্তর/এসি
জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান আরও সুসংহত ও গতিশীল করার লক্ষ্য কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতা ও যোদ্ধাদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের...
নিজের সুবিধামতো আইন প্রণয়ন ও তা রাজনৈতিক প্রতিপক্ষের ওপর প্রয়োগ করে বিশ্ব ইতিহাসে কোনো স্বৈরশাসকই টিকতে পারেনি বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
জুলাই গণ–অভ্যুত্থানের চেতনা ও অর্জিত সাফল্যকে সমুন্নত রাখার লক্ষ্যে ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’ নামে একটি নতুন সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। নতুন গঠিত এই সংগঠনটি জাতীয় নাগরিক পার্টির...
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর