আলোচনা না করেই ভোটে আগে তড়িঘড়ি মার্কিন চুক্তি: আসিফ

আপডেট : ২৬ মে ২০২৬, ০৭:১৭ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এই চুক্তি করার সময় তাদের দলের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। নির্বাচনের মাত্র তিন দিন আগে তড়িঘড়ি করে বিএনপির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এই চুক্তিটি সম্পন্ন করেছেন।

মঙ্গলবার (২৬ মে) রাজধানীর বাংলামোটরে এনসিপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

সাংবাদিক সম্মেলনে ঈদ পরিস্থিতি ও দেশের সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেন আসিফ মাহমুদ। তিনি অভিযোগ করেন, ঈদকে কেন্দ্র করে দেশের রাস্তাঘাটে সড়কে চাঁদাবাজি ব্যাপক হারে বেড়েছে। জনগণকে নির্বিঘ্নে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিশ্চিত করতে এবারও সরকার সম্পূর্ণরূপে ‘ফেইল’ করেছে। একই সঙ্গে ঈদকে সামনে রেখে রাস্তাঘাটে বিএনপির নেতাকর্মীদের নিয়ন্ত্রণে অবৈধ কোরবানির হাট স্থাপন করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

একই সাংবাদিক সম্মেলনে বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশে দৃশ্যমান কোনো সংস্কার প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না। সংস্কারের কথা বললে সরকার নার্ভাস হয়ে পড়ে। বর্তমান সরকার দেশ চালাতে ব্যর্থ হচ্ছে এবং ক্ষমতার ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই।

দেশে এখন আইনের শাসনের বদলে ‘জংলি ও জঙ্গি’ শাসন চলছে এবং অন্য কেউ পেছন থেকে কলকাঠি নাড়ছে বলে মন্তব্য করেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। তবে সংস্কার ও বিচারের বিষয়ে কোনো আপস করা হবে না। আমরা মাঠে থাকবোই; আমাদের মেরে ফেলেন, তা না হলে কোনো আপস করবো না।

ঝিনাইদহে সম্প্রতি নিজের ওপর হওয়া হামলার বর্ণনা দিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ঝিনাইদহে মসজিদ থেকে বের হওয়ার পর আমার ওপর ডিম ছুঁড়ে মারা হয়। সে ডিম আমার চোখে এসে পড়লে আমি চোখে ঝাপসা দেখছিলাম। ঠিক তখন ছাত্রদল, যুবদল ও বিএনপির সঙ্গে একত্রিত হয়ে পুলিশও আমাদের ওপর রক্ষী বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়েছিলো।

আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ঝিনাইদহে মামলা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী গড়িমসি করেছে। আমি থানা থেকে বের হওয়ার পর আমাদের ওপর কয়েক হাজার অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলো। আমি তখন কালেমা পড়ে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থানার সামনে বসে পড়েছিলাম। সরকার এখন রক্ষী বাহিনীতে রূপান্তরিত হয়েছে।

দেশের সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে সাংবাদিক সম্মেলনে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সীমান্তে সরকারের যে ধরনের ব্যবস্থাপনা থাকার কথা তা নেই। সীমান্তে রিপোর্ট করার কারণে অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে। এনসিপি ক্ষমতায় এলে সীমান্তে হত্যার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ ও শহীদী মর্যাদা দেওয়া হবে।

সীমান্তে ভারতের কাঁটাতার দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, দুই দেশ একসঙ্গে বসে বাংলাদেশের প্রাপ্য জায়গা বুঝিয়ে দিয়ে তারপর যেন কাঁটাতার দেওয়া হয়। এছাড়া মাদকের মাধ্যমে তরুণ সমাজকে ধ্বংসের পাঁয়তারা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

একাত্তর/এসি
গণভোট, সীমান্ত সুরক্ষা ও কর্মসংস্থান—এই তিন দফা দাবিতে দেশব্যাপী মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ছয় জুলাই থেকে দলটির শীর্ষ পর্যায়ের নেতৃত্বে...
আগামী পাঁচ আগস্টের মধ্যে ‘জুলাই জাদুঘর’ খুলে দেওয়া না হলে জনগণ নিজেই তা খুলে নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।...
পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশ...
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর