এনসিপিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন দলের নেতারা

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পিএম

নতুন বাংলাদেশ বিনির্মাণে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)। দলটিতে যোগ দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এবি পার্টি এবং আপ বাংলাদেশের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতা।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির প্রধান কার্যালয়ে এক জরুরি সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সাংবাদিক সম্মেলনে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, আজকের এই দিনটি আমাদের জন্য ঐতিহাসিক। জুলাই অভ্যুত্থানে আমরা যারা রাজপথে একত্রিত ছিলাম, আজ সাংগঠনিকভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হচ্ছি। যারা আজ যোগ দিচ্ছেন, তারা আমাদের থেকে আলাদা ছিলেন না; বরং বিভিন্ন প্ল্যাটফর্মে থেকে একই লক্ষ্যে কাজ করেছেন।

তরুণদের রাজনীতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পুরনো রাজনীতিতে দেশ টলছে, পুরনো কায়দায় দেশ চলছে। বিএনপি সব নষ্ট করে দিচ্ছে। তরুণদের শক্তিকে শক্তিশালী করা ছাড়া বাংলাদেশে এখন আর বিকল্প নেই। যারা রাজনীতি করতে চান এবং জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন, তাদের সবাইকে এনসিপিতে যোগ দেওয়ার আহবান জানাই।

দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রিফাত রশিদ এবং আপ বাংলাদেশের শীর্ষ নেতা আলী হাসান জুনায়েদসহ বেশ কয়েকজন নেতা আজ আনুষ্ঠানিকভাবে যুক্ত হচ্ছেন। বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত পদবি ও তালিকা জানিয়ে দেওয়া হবে।

নাহিদ ইসলাম স্পষ্ট করেন, এনসিপিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে কারও সাবেক পরিচয় মুখ্য নয়। তবে কোনো গণহত্যায় সমর্থনকারী ও দুর্নীতিপরায়ণ ব্যক্তি এখানে যোগ দিতে পারবে না।

সাংবাদিক সম্মেলনে সরকারের কঠোর সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, জ্বালানি তেলের সঙ্কট নিয়ে সরকার শুরু থেকেই নাটক করেছে। একটি কৃত্রিম সঙ্কট তৈরি করে মানুষের ভোগান্তি বাড়িয়ে তেলের দাম বাড়ানো হয়েছে। এটি পরিকল্পিতভাবে সিন্ডিকেটরা করেছে এবং সরকার এর অংশ হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, সরকার আন্তর্জাতিক ও কূটনৈতিকভাবেও সফল নয়, যা ইরানের রাষ্ট্রদূতের বক্তব্যে পরিষ্কার হয়েছে। গণভোটকে অস্বীকার করে রাজনৈতিক সমঝোতা নষ্ট করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

একাত্তর/এসি
জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান আরও সুসংহত ও গতিশীল করার লক্ষ্য কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতা ও যোদ্ধাদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের...
নিজের সুবিধামতো আইন প্রণয়ন ও তা রাজনৈতিক প্রতিপক্ষের ওপর প্রয়োগ করে বিশ্ব ইতিহাসে কোনো স্বৈরশাসকই টিকতে পারেনি বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
জুলাই গণ–অভ্যুত্থানের চেতনা ও অর্জিত সাফল্যকে সমুন্নত রাখার লক্ষ্যে ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’ নামে একটি নতুন সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। নতুন গঠিত এই সংগঠনটি জাতীয় নাগরিক পার্টির...
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর