ব্যারিস্টার সুমনের জামিন নাকচ, বৈষম্যের শিকার দাবি

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০৬:৫৩ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন নাকচ করে কারাগারে পাঠিয়েছে আদালত।

তবে আদালতের এমন আদেশে বৈষম্যের শিকার হয়েছেন বলে দাবি করেছেন সুমন। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ৩২৩ ধারার মামলায় পাঁচ মাস ধরে জামিন পাই না। আমি বৈষম্যের শিকার।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে সুমনকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালতে জামিন নাকচ হলে তিনি এই মন্তব্য করেন।

এর আগে দুপুর আড়াইটার দিকে সুমনকে হবিগঞ্জ জেলা কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। এ সময় তার হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো ছিল। হাজিরা শেষে বিকেল সোয়া চারটায় তাকে পুনরায় জেলা কারাগারে পাঠানো হয়।

গত ১১ সেপ্টেম্বর চুনারুঘাট উপজেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন ৯৭ জনের নাম উল্লেখ করে ২০০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। 

মামলায় অভিযোগ করা হয়, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের গোল চত্বরে লোকজন জড়ো হতে থাকলে সেখানে ছাত্র জনতার ঢল নামে। বিকেল সাড়ে চারটার দিকে ব্যারিস্টার সুমনের নির্দেশে আসামিরা দেশিয় অস্ত্র নিয়ে মিছিলে হামলা চালায়। এতে নানা শ্রেণি-পেশার লোকজন আহত হন।

পরে ব্যারিস্টার সুমনকে ঢাকায় গ্রেপ্তার করা হলে চুনারুঘাটের এই মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখিয়ে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

একাত্তর/এসি
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জের নিউ ফিল্ড মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
গুলি করে বিএনপির কর্মী মকবুলকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে হত্যাচেষ্টা মামলায়...
যুবদল নেতা ও মিরপুরের বাঙালিয়ানা ভোজের সহকারী বাবুর্চি হৃদয় মিয়াকে হত্যাচেষ্টা মামলায় হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হককে (ব্যারিস্টার সুমন) পাঁচ দিনের রিমান্ড...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর