সংবিধান নতুন করে লেখার পক্ষে এনসিপি

আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ০৩:৩৮ পিএম

দেশের সংবিধান ভারতের প্রেসক্রিপশনে তৈরি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। তাদের দাবি, শেখ মুজিবের একচ্ছত্র ক্ষমতা নিশ্চিত করতেই ৭২ এর সংবিধান প্রণয়ন করা হয়। যা গেলো ৫৪ বছরেও দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় কোন কাজে আসেনি। 

সংবিধানের ৭০ অনুচ্ছেদের সমালোচনা করে দলটির নেতারা বলেন, এর মধ্যে সংসদ সদস্যরা দল ও নির্বাচিত সরকারের দাসে পরিণত হন। তাই সংবিধান সংস্কার নয়; বরং নতুন করে লেখা উচিত বলে মনে করে এনসিপি।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে শেরে বাংলা নগরে সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠকের প্রথমার্ধ শেষে সাংবাদিকদের এসব কথা এনসিপির নেতারা।

এসময় উপস্থিত ছিলেন, সদস্য সচিব আখতার হোসেন, আহবায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহবায়ক সরোয়ার তুষার, জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন প্রমুখ।

দল গঠনের আগে থেকেই ৭২ এর সংবিধান নিয়ে সমালোচনা করে আসছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। সংবিধানের চারটি মূলনীতির মধ্যে গণতন্ত্র ছাড়া আর কোনটিরই পক্ষে নন দলটির নেতারা। তাদের মতে, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এই তিনটি নীতির সঙ্গে কখনও দেশের মানুষের ও ঐক্যমত ছিলোনা।

সদস্য সচিব আখতার বলেন, সংবিধানের আলোচনা করেছি। পুলিশ সংস্কার কমিশনের রিপোর্ট এখনও কেনো জমা হয়নি আলোচনা হয়েছে। সংবিধানের মৌলিক সংস্কারের কথা বলেছি। নাগরিকদের মৌলিক অধিকার নিরঙ্কুশের বিষয়ে কথা বলেছি। আমাদের ক্ষমতা হস্তান্তর যাতে ভালোভাবে হয় সে বিষয়ে কথা বলেছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এনসিপি মনে করে যে এজেন্ডা নিয়ে এসেছে তা পূরণ করতে হবে, বিচার এবং সংস্কারকে দৃশ্যমান করতে হবে। তারপর নির্বাচন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ১৬৬টি বিষয়ের মধ্যে ১২৯টি বিষয় একমত হয়েছি। আমরা নোট দিয়েছি। মূলত তিনটি বিষয়ে বিস্তারিত কথা বলেছি। প্রোটেকশন অব সিটিজেন, পিসফুল ট্রান্সজেকশন অব পাওয়ার, সত্তর অনুচ্ছেদ নিয়ে কথা হচ্ছে সংসদকে আরও বেশি কার্যকরের জন্যে।

তিনি বলেন, অনেকে মনে করেন, আমরা দুটি নির্বাচন চাই। আসলে আমরা একটি নির্বাচনই চাই। যার নাম হবে আইনসভার নির্বাচন। সেটা পরে গণপরিষদের মর্যাদা পাবে। কারণ যেকোনও সংশোধনী পরবর্তী সরকার চ্যালেঞ্জ করতে পারে। যেমন-বিগত সরকারের ১৫তম সংশোধনী চ্যালেঞ্জ করা হয়েছে। গণপরিষদের নির্বাচনের মাধ্যমে করা আমাদের এখনকার সংশোধনীগুলো নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না।

সারোয়ার তুষার বলেন, শেখ মুজিবুর রহমানের একচ্ছত্র ক্ষমতা ও একটি দলের মতাদর্শ চাপিয়ে দিতে ভারতের প্রেসক্রিপশনে এই সংবিধান তৈরি হয়েছিলো। আমরা দুটি নয়, একটি নির্বাচনই চাই, আসন্ন নির্বাচনের বিষয়ে আমরা আইনসভা নির্বাচনের পাশাপাশি গণপরিষদের স্ট্যাটাস নিয়ে হোক।

হান্নান মাসউদ বলেন, ৭২ এর সংবিধানকে মুক্তিযুদ্ধের আশা আকাঙ্খা বাস্তবায়নে ব্যর্থ। তাই এটি নতুন করে লেখা হোক।   

বর্তমান সংবিধানের ৭০ অনুচ্ছেদের সমালোচনা করে দলটির নেতারা বলেন; এটি একজন সংসদ সদস্যকে দলীয় দাসে পরিণত করে। এ ব্যাপারে আছে এনসিপির নিজস্ব প্রস্তাবনা। 

প্রয়োজনে সংসদে কন্ঠভোটের বদলে গোপন ভোটের ব্যবস্থা রাখার পক্ষে দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি। 

বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে বৈঠকে আছেন– কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

একাত্তর/এসি
জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান আরও সুসংহত ও গতিশীল করার লক্ষ্য কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতা ও যোদ্ধাদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের...
নিজের সুবিধামতো আইন প্রণয়ন ও তা রাজনৈতিক প্রতিপক্ষের ওপর প্রয়োগ করে বিশ্ব ইতিহাসে কোনো স্বৈরশাসকই টিকতে পারেনি বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
জুলাই গণ–অভ্যুত্থানের চেতনা ও অর্জিত সাফল্যকে সমুন্নত রাখার লক্ষ্যে ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’ নামে একটি নতুন সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। নতুন গঠিত এই সংগঠনটি জাতীয় নাগরিক পার্টির...
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর