কুয়েটে দোষীদের শাস্তির দাবি ছাত্রদলের

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৩:৫৮ পিএম

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ভয়হীন ক্যাম্পাস, নিরাপদ ও স্বাভাবিক অ্যাকাডেমিক পরিবেশ সৃষ্টি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (২৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানায় তারা।

এতে বলা হয়, আমরা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, প্রথমেই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাবলিতে গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা চাই, কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী ভয়হীন ক্যাম্পাস, নিরাপদ, সুষ্ঠু ও সেশনজট মুক্ত স্বাভাবিক অ্যাকাডেমিক পরিবেশ এবং শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করুক।

এতে আরো বলা হয়, আপনারা নিশ্চয়ই জানেন, অতি সম্প্রতি কুয়েটে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছে। প্রতিষ্ঠানটির কয়েক জন শিক্ষার্থী ক্যাম্পাসের অভ্যন্তরে রাজনীতি নিষিদ্ধ থাকায় ক্যাম্পাসের বাইরে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ফরম সংগ্রহ করে। কিন্তু দুঃখজনকভাবে এই শিক্ষার্থীরা ক্যাম্পাসে এলে পরিকল্পিতভাবে মব সৃষ্টির মাধ্যমে তাদের মারধর করা হয়। বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ফুটেজ রয়েছে। পরবর্তীতে মবের সঙ্গে জড়িত কিছু উচ্ছৃঙ্খল শিক্ষার্থীর সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষ বেঁধে যায়। 
উদ্ভূত পরিস্থিতিতে ওই ঘটনাটি ক্যাম্পাসের ভেতরে এবং বাহিরে ছড়িয়ে পড়ে। ঘটনার ধারাবাহিকতায় ওই মব সৃষ্টিকারীদের হাতে কুয়েটের শিক্ষকরাও লাঞ্ছিত হন, যা অত্যন্ত দুঃখজনক এবং শিষ্ঠাচার বহির্ভূত। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঘটে যাওয়া প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছে। একইসঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রত্যাশা করে, বিগত ফ্যাসিস্ট শাসনামলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মাধ্যমে ক্যাম্পাসগুলোতে যে ভয়ের সংস্কৃতি বিরাজ করছিল মব কালচারের মাধ্যমে যেন সেটির পুনরুত্থান না ঘটে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, সাম্প্রতিক সময়ে একটি রাজনৈতিক গোষ্ঠী যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলকে জড়ানো বা ছাত্রদলের ওপর যে কোনোভাবে দায় চাপানোর একটি অসৎ চেষ্টা অব্যাহত রেখেছে। আমরা তাদের এই হীন অপচেষ্টার নিন্দা জানাই।

এই প্রেক্ষাপটে শিক্ষা, সম্মান ও শিক্ষার পরিবেশ রক্ষায় কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের সাহসী অবস্থানকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি, কুয়েটের শিক্ষার্থীদের এই অবস্থান গুটিকয়েক ব্যক্তির রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য নয়; বরং গোটা শিক্ষাব্যবস্থার সুরক্ষার স্বার্থেই পরিচালিত হচ্ছে। এমতাবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাসে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছে।

আমরা ইতোমধ্যে জানতে পেরেছি, ইউজিসির একটি প্রতিনিধিদল কুয়েটের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে যাবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রত্যাশা করে, প্রতিনিধিদল সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনার মাধ্যমে কুয়েটে শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সম্মান ও স্নেহের সম্পর্ক ও নিরাপত্তা নিশ্চিত করে একটি নিরাপদ অ্যাকাডেমিক পরিবেশ গড়ে তোলার প্রতি আন্তরিক থাকবেন। সে সঙ্গে যেসব শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটিকে পুনর্বিবেচনা করবেন বলেও আমরা প্রত্যাশা রাখি।

একাত্তর/আরএ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতিতে দীর্ঘদিন ধরেই পরিবর্তনের একটি ধারা লক্ষ্য করা যাচ্ছে। দলটির নীতিনির্ধারণ ও সাংগঠনিক কাঠামোতে দক্ষতা ও যোগ্যতাকে অগ্রাধিকার দিয়ে নতুনভাবে সাজানোর...
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নতুন কমিটি গঠন নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ চলতি মাসের এক মার্চ শেষ হওয়ায় সংগঠনটির...
জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই ছাত্রদল সামনের দিনে রাজনীতি করবে। এরই ধারাবাহিকতায় ভিন্নমতের সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনকে নিজেদের মতভেদ ভুলে একসঙ্গে দেশ গড়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ...
পোস্টাল ব্যালটে পক্ষপাতের অভিযোগসহ তিন দফা দাবিতে সোমবার (১৯ জানুয়ারি) দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও কর্মসূচি পালন করছে ছাত্রদলের নেতাকর্মীরা।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর