নারী সংস্কার কমিশন বাতিলে ইসলামি দলগুলো একমত: রেজাউল করিম

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৪:৩০ পিএম

নারী সংস্কার কমিশন বাতিলের বিষয়ে সমমনা ইসলামি দলগুলো একমত হয়েছে বলে জানিয়েছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। 

বুধবার (২৩ এপ্রিল) সকালে পাঁচ ইসলামি দলের সাথে ইসলামি আন্দোলন বাংলাদেশের বৈঠকের পর এ কথা বলেন তিনি।

চরমোনাই পীর বলেন, ইসলামি দলগুলো আগামী নির্বাচনে যেন একটি বাক্সে সব ভোট পাঠাতে পারে সে বিষয়ে সকলে একমত হয়েছে।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সংস্কারগুলো শেষ হওয়ার পর যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচনের বিষয়ে ইসলামি দলগুলো মতামত দিয়েছে।

ইসলামি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ও আধিপত্যবাদের বিরুদ্ধে ইসলামি দলগুলো এক থাকবে বলেও জানান মুফতি রেজাউল করিম।

বৈঠকে অংশ নেয়া দলগুলো হলো -ইসলামি আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি।

একাত্তর/আরএ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে এবার চরমোনাই পীরের সঙ্গে দেখা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের (চরমোনাই পীর) সঙ্গে সাক্ষাৎ করবেন। 
ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, আজকে যারা দাঁড়িপাল্লা নিয়ে আসছে তারা স্বার্থান্বেষী মহল।
দেশে লুটপাট, চাঁদাবাজি ও অনিয়ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই, কাঙ্ক্ষিত বিচার ও সংস্কার ছাড়া পূর্বের পদ্ধতিতে নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশে আমীর মুফতি...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর