জাতীয় নির্বাচনে দুই সময়ের প্রস্তাব জামায়াতের

আপডেট : ০৩ মে ২০২৫, ১২:০৭ পিএম

জাতীয় নির্বাচনের জন্য দেশের আবহাওয়া ও পারিপার্শ্বিকতা মাথায় রেখে দুটি সময়ের প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। তবে তার আগে ফ্যাসিবাদের বিচার নিশ্চিতের আহবান জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আর উপদেষ্টাদের কোনো রাজনৈতিক বক্তব্য দিতে হলে সরকার থেকে বেরিয়ে বক্তব্য দেওয়ার আহবান জানান তিনি। 

শনিবার (৩ মে) সকালে ঢাকার মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও মহানগরী আমির সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রথম সেশনে উদ্বোধনী বক্তব্যে ডা. শফিকুর রহমান সুষ্ঠু ও বস্তুনিষ্ঠ নির্বাচনের জন্য কিছু সংস্কার প্রয়োজন আছে বলে উল্লেখ করেন। সেই সঙ্গে দেশের আবহাওয়া বিবেচনায় নির্বাচনের জন্য দুটি সময়ের প্রস্তাব দেন তিনি। 

তিনি বলেন, আমরা দুটি সময়কে উপযুক্ত মনে করি। একটি ফেব্রুয়ারিতে রোজার আগে। তবে যদি এ সময়ের মধ্যে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে সর্বোচ্চ এপ্রিল পার হওয়া উচিত না।

সংস্কার কার্যক্রম যেটা হাতে নেওয়া হয়েছে, তা যদি আক্ষরিকভাবেই গতিশীল করা হয়, এবং অংশীজনেরা সে রকম সহযোগিতা করেন, তাহলে সরকারের ঘোষিত সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচন সম্ভব বলে মনে করেন জামায়াতের আমির।

এসময় নারী অধিকার সংস্কার নিয়ে কিছু সুপারিশ করা হয়েছে যা মোটেও সমর্থন যোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি। 

নারী সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাব ও কমিশন, দুটোই প্রত্যাখানের ঘোষণা দিয়ে তিনি বলেন,  কোরআনের বিপক্ষে যায় এমন কোনো সুপারিশ জনগণ মানবে না।

একাত্তর/এসি
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের চেতনাকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, চব্বিশকে হারিয়ে...
বিএনপি সংস্কার বা ঐক্যমত্যের আলোচনায় অংশ নিলেও নির্বাচনের পর দেখা গেলো তারা গণভোটের রায়কে মন থেকে মেনে নেয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর...
দেশের প্রকৃত অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে প্রচলিত অর্থ বছরকে পরিবর্তন করে ‘ক্যালেন্ডার বর্ষ’ (জানুয়ারি–ডিসেম্বর) অনুযায়ী করার প্রস্তাব দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির...
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর