গাজীপুরে হাসনাত আবদুল্লাহর ওপর হামলার অভিযোগ

আপডেট : ০৪ মে ২০২৫, ০৮:২০ পিএম

গাজীপুরের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মূখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দাবি করা হচ্ছে, এতে আহত হয়েছেন তিনি।

রোববার (৪ মে) সন্ধ্যা সাতটার দিকে চান্দনা চৌরাস্তা এলাকা এই ঘটনায় ঘটে।

এনসিপির যুগ্ম সদস্য সচিব রিফাত রশীদ এক ফেসবুকে পোস্টে এই তথ্য জানিয়েছেন।

আরেক পোস্টে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম লিখেছেন, হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন।

একই সঙ্গে হামলার ঘটনার একটি লোকেশন ম্যাপ ও একটি গাড়ির ছবি দিয়েছেন সারজিস।

এদিকে হাসনাতের ওপর হামলার অভিযোগ বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে এনসিপি।

রোববার রাত সাড়ে ৯টায় রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করা হবে।

এনসিপির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার একাত্তরকে বলেন, হাসনাত এখন ঢাকার পথে। তাৎক্ষণিক গাজীপুর ও ঢাকায় বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছে। কয়েকদিন আগে এক ফেসবুক পোস্টে আওয়ামী লীগের এক সন্ত্রাসী হাসনাতকে গাজীপুর কিংবা ময়মনসিংহের দিকে এলে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। ধারণা করা যাচ্ছে, তারাই এই হামলা করেছে। তাছাড়া হাসনাতের কর্মকাণ্ডের কারণে যারা ক্ষুব্ধ তারাও এই হামলা করে থাকতে পারে।

তিনি বলেন, জুলাই বিপ্লবীদের জীবনকে কারা অনিরাপদ করছে তাদের শনাক্ত করতে হবে।

একাত্তর/এসি
গণভোট, সীমান্ত সুরক্ষা ও কর্মসংস্থান—এই তিন দফা দাবিতে দেশব্যাপী মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ছয় জুলাই থেকে দলটির শীর্ষ পর্যায়ের নেতৃত্বে...
আগামী পাঁচ আগস্টের মধ্যে ‘জুলাই জাদুঘর’ খুলে দেওয়া না হলে জনগণ নিজেই তা খুলে নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।...
পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশ...
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এই চুক্তি করার সময় তাদের দলের সঙ্গে কোনো...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর