সাম্য হত্যার ঘটনায় রাজনৈতিক কারণ রয়েছে: রিজভী

আপডেট : ১৫ মে ২০২৫, ০৫:২০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের হত্যার ঘটনায় রাজনৈতিক কারণ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

যারা মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের পতাকার পক্ষে কথা বলছে, তাদেরই হত্যা করা হচ্ছে মন্তব্য করে রিজভী বলেন -এখন তো শেখ হাসিনার ফ্যাসিবাদ নেই, যেখানে ক্যাম্পাসগুলো মুক্ত ও সুন্দর হবার কথা, সেখানে ঘটছে হত্যার মতো ঘটনা।

তিনি বলেন, যমুনার সামনে এনসিপিকে স্বাগত, আরেকদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলন অগ্রাহ্য করে সরকার দ্বৈতনীতি দেখিয়েছে। সরকার কোন বিশেষ দল বা আদর্শকে প্রতিষ্ঠিত করতে চাইলে জনগণ তা মেনে নিবে না।

ঢাবি ভিসির সমালোচনা করে তিনি বলেন, ভিন্ন মতাদর্শের কারণে ছাত্রদলের সঙ্গে অশোভন আচরণ করছেন ভিসি। রাজনৈতিক কারণেই এই হত্যাকাণ্ড হয়েছে জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জরুরি পদক্ষেপ নেয়ার তাগিদ দেন রিজভী।

একাত্তর/আরএ
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে গঠিত সংসদ ব্যতীত জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।
দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ফলাফল অনেকটাই আঁতকে দিয়েছে বিএনপিরসহ সকল রাজনৈতিক দলগুলোকে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ ফলাফল-পরবর্তী দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
সাধারণ শিক্ষার্থীরা গুপ্ত সংগঠন ও বটবাহিনীর বিরুদ্ধে ৯ এবং ১১ সেপ্টেম্বর ব্যালটের মাধ্যমে জবাব দেবে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর