গণভোট চায় জামায়াত, তত্ত্বাবধায়কে দুই প্রস্তাব

আপডেট : ১৮ মে ২০২৫, ০৬:০৪ পিএম

গণভোটের মাধ্যমে জুলাই সনদ ও জাতীয় সনদ চায় জামায়াতে ইসলামী বাংলাদেশ। দলটির দাবি, গণভোটের মাধ্যমে আইনিভাবে এর ভিত্তি হবে। পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে দুটি প্রস্তাব দিয়েছে দলটি।

রোববার (১৮ মে) জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষ এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

জামায়াত দলীয় দৃষ্টিকোণ থেকে কোনো সংস্কার চায় না জানিয়ে তিনি বলেন, আমরা তাদের (ঐকমত্য কমিশন) সঙ্গে অনেক প্রস্তাবে একমত হয়েছি, কিছু নতুন প্রস্তাবও দিয়েছি। কমিশনের ১২০টির বেশি প্রস্তাবে আমরা একমত।

জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে জানিয়ে তাহের বলেন, প্রধান বিচারপতি এমন ব্যক্তি হতে হবে, যার বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ না থাকে।

বাংলাদেশকে চারটি প্রদেশে বিভক্ত করার প্রস্তাব জামায়াত প্রত্যাখ্যান করেছে জানিয়ে তাহের বলেন, জনপ্রশাসনের জন্য একটি স্থায়ী কাউন্সিলের প্রস্তাব দিয়েছে।

দুর্নীতি দমন কমিশন অনেক সময় নিজেই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে দাবি করে সংস্থািটর কর্মকাণ্ড পর্যালোচনায় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে দলটি।

এছাড়া ক্ষমতার বিকেন্দ্রীকরণে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী পদ আলাদা ব্যক্তির ওপর ন্যস্ত করার পক্ষে তারা। এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ ১০ বছর বা দুই বারের বেশি প্রধানমন্ত্রী যে না হতে পারেন, সে প্রস্তাবও দিয়েছে জামায়াত। 

সবশেষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই জামায়াতে ইসলামী জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন চায় বলেও জানান তিনি।

এর আগে বৈঠকের শুরুতে জামায়াতের নায়েবে আমির বলেন, জামায়াত সংস্কার ইস্যুকে ধর্মীয় দিক থেকে বিবেচনা করছে। দেশ ও জাতির জন্য কল্যাণকর বিষয় আমরা মাথায় রেখে আলোচনা করছি।

তিনি বলেন, সম্প্রতি দেশে অনেক ঘটনা ঘটছে। আমরা এসবের নিন্দা জানাই। সরকারের প্রতি আহবান থাকবে, তারা যেন দৃঢ় হাতে এর মোকাবিলা করে। জামায়াত সঙ্গে থাকবে। নির্বাচন যেন সুষ্ঠু, সঠিক, অবাধ ও সন্ত্রাসমুক্ত হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

আমরা মনে করি, খুব বেশি সময় না নিয়ে দ্রুত ঐকমত্যে পৌঁছানো উচিত। এবং দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিয়ে নির্বাচন দেয়া উচিত। তবে এখনও সুষ্ঠু নির্বাচনের অবস্থা দেখছে না জামায়াত, যোগ করেন আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

একাত্তর/এসি
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের চেতনাকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, চব্বিশকে হারিয়ে...
বিএনপি সংস্কার বা ঐক্যমত্যের আলোচনায় অংশ নিলেও নির্বাচনের পর দেখা গেলো তারা গণভোটের রায়কে মন থেকে মেনে নেয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর...
বিদ্যমান সংবিধানের কেবল সংশোধনীর পক্ষে নয়, বরং সামগ্রিক ‘সংবিধান সংস্কার’-এর জন্য একটি বিশেষ কমিটি গঠনের দাবিতে নিজেদের অনড় অবস্থানের কথা স্পষ্ট করেছে সংসদীয় বিরোধী দল।
বাজেটের ঠিক আগে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের ওপর বাড়তি বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এর প্রতিবাদে বৃহস্পতিবার (৪...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর