প্রতারকদের সাথে গণ অধিকার পরিষদ ঐক্য করবে না: রাশেদ

আপডেট : ২৩ মে ২০২৫, ০৮:২৪ পিএম

জুলাইয়ের সাথে গাদ্দারি করে যারা জনগণের সাথে প্রতারণা করেছে গণ অধিকার পরিষদ তাদের সাথে কোনো ঐক্য করবে না বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

শুক্রবার (২৩ মে) বিকেলে সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে এনসিপির প্রতিনিধি আসিফ মাহমুদ ও মাহফুজ আলম ও ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ এজাজের পদত্যাগের দাবিতে রাজধানীর পুরানা পল্টনে যুব অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশে তিনি এসব দাবি জানান।

সমাবেশে তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের কতিপয় উপদেষ্টা আওয়ামী লীগকে পাহারা দিয়ে তাদের পুনর্বাসনের চেষ্টা করছে। নির্বাচনের আগে বা পরে জাতীয় সরকার প্রতিষ্ঠা ছাড়া এই রাষ্ট্রকে জনকল্যাণকর করে গড়ে তোলা যাবে না। তাই আগামী সেপ্টেম্বরের মধ্যে তফশিল ঘোষণা করে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করারও দাবি জানান তিনি।

এছাড়া দলের পক্ষ থেকে জানানো হয়, সরকার না ডাকলেও সকল রাজনৈতিক দলকে নিয়ে ঐক্যের চেষ্টা করবে গণ অধিকার পরিষদ।

একাত্তর/আরএ
একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা বা নীতিনির্ধারকের দায়িত্বে থাকলেও সেই দলে যোগ না দিলে পরবর্তীতে ইতিহাস থেকে নাম মুছে ফেলা হয় বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা...
জুলাই গণহত্যার বিচার করতে না পারলে সরকারকে চলে যাওয়ার রাস্তা খোঁজার পরামর্শ দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশের মানুষ আন্দোলন করলেও নতুন সরকার আবারও পুরোনো ধারায় চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি এবং জুলাই আন্দোলনে হত্যাসহ পৃথক চার মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর