নির্বাচন ও তিন উপদেষ্টার পদত্যাগের দাবিতে অটল বিএনপি

আপডেট : ২৪ মে ২০২৫, ০৯:৩৬ পিএম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি আবারও জানিয়েছে বিএনপি। একই সঙ্গে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং সরকারের দুই উপদেষ্টাকে অব্যাহতি দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবিও জানিয়েছে বিএনপি।

শনিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, বৈঠকে সংস্কার, নির্বাচন ও আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়েছে বিএনপি।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগ দাবি করেছি। এছাড়া, আওয়ামী লীগের বিচার দাবি করা হয়েছে। এই বিচার অসম্পন্ন থাকলে বিএনপি ক্ষমতায় আসলে স্বাধীন বিচারবিভাগের মাধ্যমে বিচার করা হবে।

তিনি বলেন, বিএনপির প্রতিটি নেতাকর্মী ব্যক্তিগতভাবে এবং পারিবারিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগের আমলে। তাই আওয়ামী লীগের বিচার সবচেয়ে বেশি দাবি করে বিএনপি। ফলে এই সরকারের আমলে দলটির বিচার শেষ না হলে, বিএনপি ক্ষমতা গেলে স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে তা সম্পন্ন করবে।

নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে শেষ করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনে রোডম্যাপ ঘোষণার দাবি বিএনপি জানিয়েছে বলেও জানান মোশাররফ।

তিনি আরো বলেন, আমাদেরকে আলোচনা বিষয়ে আগে থেকে কিছু জানানো হয়নি। আমরা যা অনুমান করেছিলাম তার ওপর ভিত্তি করে একটা লিখিত বক্তব্য নিয়ে এসেছিলাম। সেটা প্রধান উপদেষ্টাকে দিয়েছি। সেই ভিত্তিতে আলোচনা করেছি।

বিফ্রিংয়ে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দেয়ার কথা বললেও তাদের নাম বলেননি খন্দকার মোশাররফ।

এ সময় তার সঙ্গে থাকা দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মঈন খান বলেন, নির্বাচনের রোডম্যাপের ঘোষণা দেওয়া হলেই শান্তি শৃঙ্খলা ফিরে আসবে।

প্রতিনিধিদলের সদস্য স্থায়ী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ডিসেম্বরের আগেও নির্বাচন সম্ভব বলে তারা প্রধান উপদেষ্টাকে বলেছেন।

নির্বাচন নিয়ে দলগুলোর মতপার্থক্যের মধ্যে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ‘পদত্যাগ ভাবনা’ ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতার মধ্যে তার সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল।

দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেন।

এ বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে মোশাররফের সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

রোববার আরো কয়েকটি দলের সঙ্গেও প্রধান উপদেষ্টা বসবেন বলে শনিবার বিকেলে জানিয়েছেন তার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

 

একাত্তর/আরএ/এআরএস
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর