যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছে জামায়াত

আপডেট : ২৪ মে ২০২৫, ০৮:৫০ পিএম

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল।

শনিবার (২৪ মে) রাতে বিএনপির পর জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাত সাড়ে ৮টার পর এ বৈঠক শুরু হয়।

জামায়াতের আমির শফিকুর রহমান প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তার সঙ্গে রয়েছেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

বৈঠকে যোগ দেয়ার আগে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, দেশের সার্বিক বিষয়াদি নিয়ে আলাপ করতে আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে এসেছি।

এর আগে রাত পৌনে ৮টায় খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে চার সদস্যের বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

জামায়াতের পর রাতেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বসবেন ইউনূস।

একাত্তর/আরএ
দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা করা হলেও এতে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
বগুড়া ও শেরপুরে ‘ভোট ডাকাতি’ ও হামলার প্রতিবাদে সেই দুই আসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সরকারের বয়স এক মাস পার হতে না হতেই জামায়াতে ইসলামী দেশকে অস্থিতিশীল করে তুলতে রাস্তায় নেমেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিরোধীদল হিসেবে জনগণের কল্যাণে কাজ করার এক নতুন নজির তৈরি করার প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ফুটবল বিশ্বকাপের উত্তাপ ছাপিয়ে এখন টক-অফ-দ্য-টাউন টেক্সাসের হিউস্টন শহরের অবিশ্বাস্য আবহাওয়া ও দুই ইউরোপীয় পরাশক্তির সমর্থকদের পাগলামি! শনিবার ‘গ্রুপ এফ’-এর হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে সুইডেন...
ফুটবল বিশ্বকাপ মানেই শুধু মাঠের লড়াই আর কৌশল আর গোলবন্যা নয়; বিশ্বমঞ্চে মাঠ মাতাতে ফুটবলারদের ডায়েট আর দেশি খাবারের রসদ জোগানোও এক বিশাল যুদ্ধ। গত কাতার বিশ্বকাপে মেসিবাহিনীর জন্য হরেক রকম...
সারাদেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা) দেশে আরও সাতজন গেছে।
প্রথম ম্যাচে মরক্কোর সাথে ড্রয়ের হতাশা ভুলে বিশ্বকাপে চেনা ছন্দে ফিরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নেইমারহীন সেলেসাওরা নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে নকআউট...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর