নাহিদ ইসলামকে জড়িয়ে সংবাদ প্রকাশে এনসিপির নিন্দা

আপডেট : ৩১ মে ২০২৫, ১০:৩৬ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে জড়িয়ে ‘নগদ’ সংক্রান্ত প্রতিবেদনকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে দলটি।

শনিবার (৩১ মে) সন্ধ্যায় এনসিপির যুগ্ম সদস্য সচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, শুক্রবার (৩০ মে) কয়েকটি গণমাধ্যমে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে জড়িয়ে বিভ্রান্তিকর শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এনসিপির এই প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি গণমাধ্যমে আতিক মোর্শেদকে নাহিদ ইসলামের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে উল্লেখ করা হয়েছে— যা সঠিক নয়। প্রকৃতপক্ষে নাহিদ ইসলাম উপদেষ্টা থাকাকালীন আতিক মোর্শেদ তার ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন। কিন্তু বর্তমানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ তাইয়্যেব আহমেদের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে কর্মরত। এছাড়াও গণমাধ্যমে এনসিপির আহ্বায়ক বিষয়টি পরিষ্কার করেছেন। নগদ সংক্রান্ত ব্যাপারে তাকে জড়িয়ে এমন প্রতিবেদন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। একটি গোয়েন্দা সংস্থা থেকে পাওয়া ফরমায়েশি প্রতিবেদনকে তথাকথিত ‘অনুসন্ধানী সাংবাদিকতা’ হিসেবে জনগণের সামনে উপস্থাপনের অভিযোগ সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে উঠেছে। এর আগে ওয়ান-ইলেভেন সরকারের আমলেও বিভিন্ন রাজনীতিবিদকে নিয়ে এ ধরনের সংবাদ প্রকাশ হতো। বর্তমানে ঠিক একই ধরনের কার্যক্রম ফ্যাসিবাদী ব্যবস্থার প্রতিধ্বনি করছে এবং আরেকটি এক-এগারোর প্রেক্ষাপট তৈরি করছে।

এতে আরো বলা হয়, এনসিপি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে— এ প্রতিবেদন প্রকাশের পর যাচাই-বাছাই ছাড়াই একটি বৃহৎ রাজনৈতিক দলের মিডিয়া সেল থেকেও অব্যাহতভাবে এনসিপি ও নাহিদ ইসলামকে টার্গেট করে ‘ফটোকার্ড’ বানিয়ে অপপ্রচার করা হচ্ছে।

‘অবশ্য ছাত্র-জনতার প্রতিবাদের মুখে দু-একটি গণমাধ্যমের অনলাইন ভার্সনে প্রকাশিত প্রতিবেদনের সংশোধনী আনলেও আরও কয়েকটি গণমাধ্যম এবং একটি দলের নেতার ফেসবুক পোস্টকে উপজীব্য করে নাহিদ ইসলামকে জড়িয়ে চটকদার ও বিভ্রান্তিকর শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে।’

উল্লেখিত গণমাধ্যমগুলোর কাছে অবিলম্বে বিভ্রান্তিকর তথ্যের সংশোধন এবং ভুল স্বীকার করে পেশাদার সাংবাদিকতার ন্যূনতম দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে এনসিপি।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এনসিপি এমন এক রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ করতে চায়, যেখানে পারস্পরিক সমালোচনা হবে গঠনমূলক, যুক্তিনির্ভর ও বস্তুনিষ্ঠ। ভিত্তিহীন প্রোপাগান্ডার মাধ্যমে প্রতিপক্ষকে ঘায়েলের প্রবণতা পারস্পরিক সম্মান ও আস্থা নষ্ট করে রাজনৈতিক অঙ্গনের পরিবেশ আবারও পূর্বের ন্যায় দ্বন্দ্বমুখর ও আক্রোশমূলক করে তুলতে পারে। যা সব পক্ষেরই পরিহার করা উচিত।

একাত্তর/আরএ
জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার মিশনে নেমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটিয়ে দলীয়করণের কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
সরকারের অব্যবস্থাপনায় জনগণের দুর্ভোগ বেড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যথাযথভাবে কাজ করছে না এবং সরকারদলীয় কয়েকজন সদস্য এটিকে কেবল একটি ‘আলঙ্করিক কমিটি’ হিসেবে বিবেচনা করছেন বলে অভিযোগ করেছেন কমিটির সদস্য ও জাতীয় নাগরিক...
হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর