ইউনূস-তারেক বৈঠকে নির্দিষ্ট কোন এজেন্ডা নেই: প্রেস সচিব

আপডেট : ১২ জুন ২০২৫, ০৮:০০ পিএম

বহুল আলোচিত লন্ডন বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দিষ্ট কোন এজেন্ডা নয়, বরং দেশের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানিয়েছেন, এই বৈঠকে কারা থাকবেন, সেই বিষয়ও দুই নেতা সিদ্ধান্ত নিবেন। এখনও পর্যন্ত বৈঠকটি ওয়ান টু ওয়ান হবার কথা রয়েছে।

এদিকে, প্রধান উপদেষ্টা ও রাজা তৃতীয় চার্লসের মধ্যে একান্ত বৈঠক হয়েছে। যেখানে দেশের সংস্কারের বিষয়গুলো রাজার কাছে তুলে ধরেছেন প্রফেসর ইউনূস।প্রধান উপদেষ্টার কিংস চার্লস হারমনি পুরস্কার পুরো দেশের জন্য সম্মানজনক বলে জানান শফিকুল আলম।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরের তৃতীয় দিন শুরু হয় রাজা তৃতীয় চার্লসের সাথে একান্ত বৈঠক দিয়ে। সেই বৈঠকে বাংলাদেশের সংস্কারের বিষয়গুলো রাজার সামনে তুলে ধরেছেন বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

৩০ মিনিটের বৈঠকটি সৌহার্দপূর্ণ বৈঠক হয়েছে উল্লেখ করে শফিকুল আলম বলেন, সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক এটি। কিংস চার্লস ড. ইউনূসের পুরো কাজ সম্পর্কে জানেন। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সারাজীবনের কাজ বিশেষ করে সামাজিক ব্যবসা যে তিনি শুরু করেছিলেন তার জন্যই কিংস চার্লস হারমনি পদক পেয়েছেন। যা দেশের জন্য সম্মান বয়ে এনেছে।

প্রধান উপদেষ্টার কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণের বিষয়ে  তিনি বলেন, প্রধান উপদেষ্টা আজ যে অ্যাওয়ার্ড পাবেন, সেটি পুরো বাংলাদেশের জন্য সম্মানের। মাইক্রোক্রেডিট পুরো বিশ্বের দারিদ্র্য দূর করতে কাজ করেছে, এসব অবদানকে স্বীকৃতি দিতেই এই অ্যাওয়ার্ড।

এদিকে, শুক্রবার যুক্তরাজ্য সময় সকাল ন’টায় বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে দেশের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রেস সচিব। তিনি বলেন, বৈঠকে কোনো নির্দিষ্ট এজেন্ডা নেই। সবকিছু নিয়ে আলোচনা হবে। এ বৈঠক হবে ওয়ান টু ওয়ান।

এরইমধ্যে বৈঠকের প্রস্তুতি নিয়ে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের কথা হয়েছে বলেও জানিয়েছেন প্রেসসচিব শফিকুল আলম।

এআরএস
পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেই অন্তর্বর্তী সরকার এবং দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার...
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফুলের তোড়া পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শীর্ষ এক কর্মকর্তার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর