তফসিল ঘোষণার প্রতিবাদ

বাম গণতান্ত্রিক জোট ও গণতন্ত্র মঞ্চের হরতাল

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৯:০০ পিএম

নির্বাচন কমিশনের (ইসি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সারাদেশে বৃহস্পতিবার বাম গণতান্ত্রিক জোট আধাবেলা ও গণতন্ত্র মঞ্চ সারাবেলা হরতালের ডাক দিয়েছে।

বুধবার প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কাজী হাবিবুল আউয়াল তফসিল ঘোষণার পর প্রতিক্রিয়ায় হরতাল কর্মসূচির ঘোষণা দিয়েছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জোনায়েদ সাকি। বাম গণতান্ত্রিক জোটের আধাবেলা হরতাল ডাকার তথ্য নিশ্চিত করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

জোনায়েদ সাকি বলেন, ‘এই তফসিল দেশে ও বিদেশে গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশের মানুষ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। এই তফসিল সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করল।’

রুহিন হোসেন প্রিন্স বলেন, ইসির একতরফা ও প্রহসনের নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশে হরতাল পালন করবে বাম গণতান্ত্রিক জোট।

এক বিবৃতিতে আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন উচ্ছেদ করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তোলা এবং একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট আহুত দেশব্যাপী অর্ধদিবস সর্বাত্মক হরতাল সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।

এর আগে, বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন। আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

 

একাত্তর/জো
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতারা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও গণভোটের তারিখ ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
ফরিদপুরে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি এ কে আজাদের বাড়িতে সংঘটিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ।
কোটা আন্দোলন ঘিরে সব সহিংসতা ও হত্যার দায় নিয়ে আওয়ামী লীগ সরকারকে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করার দাবি জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর