নির্বাচন প্রস্তুতির কাজ দ্রুত শেষ করার আহ্বান মির্জা ফখরুলের

আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৫:০১ পিএম

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে এবং নির্বাচিত সরকারই দেশ চালাবে। অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কমিশন দ্রুত নির্বাচনী পরিবেশ তৈরি করবে বলেও প্রত্যাশা করেন তিনি। 

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ড. ইউনূসকে তার নির্দেশনার জন্য ধন্যবাদ জানাই। তার এই নির্দেশনা অত্যন্ত ইতিবাচক। বিএনপির দাবি, আগামী নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য হয়।

তিনি আরও বলেন, সংস্কার বিএনপির মজ্জায়, রক্তে; এখন যদি বলা হয় বিএনপি সংস্কার আটকে দিচ্ছে সেটি অন্যায়। 

জনগণ নির্বাচন চায়, তাহলে নির্বাচন হবে না এমন কথা কেন আসে সে প্রশ্নও তোলেন মির্জা ফখরুল। ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনাকে স্বাগত জানান তিনি। 

দেশ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে জানিয়ে, প্রতিবেশী দেশ ভারতের সাথে বোঝাপড়া আর যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে অন্তর্বর্তী সরকারের জোরালো ভূমিকাও প্রত্যাশা করেন বিএনপি মহাসচিব।

এর আগে, জুলাই অভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেন বিএনপির এই শীর্ষ নেতা।

আরবিএস
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর