নির্বাচনের তারিখ ঘোষণা হলেই চলমান সঙ্কট মিটবে: বিএনপি

আপডেট : ১১ জুলাই ২০২৫, ০১:৫৪ পিএম

সংস্কার, বিচার সব ছাপিয়ে দেশের আলোচনার কেন্দ্রে এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশে চলমান সঙ্কটের মধ্যেও সেই নির্বাচন কবে তার নিয়ে সরগরম গোটা রাজনৈতিক অঙ্গন। বিএনপি মনে করে, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা হলেই দেশের চলমান সঙ্কটের সমাধান সম্ভব। 

দলটির নেতারা বলছেন, সরকারকে সংস্কারের নামে বিভ্রান্ত তৈরি না করে দ্রুত নির্বাচন দিতে হবে। দেশ ও গণতন্ত্রের স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়েছে বিএনপি নেতারা। 

শুক্রবার (১১ জুলাই) ঢাকায় আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।  

এদিন জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় যোগ দিয়ে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে একে অন্যের প্রতি সংযত হতে হবে। 

একই অনুষ্ঠানে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী লীগ আগামী ১০০ বছরেও ফিরতে পারবে না। তারা আশা, দেশের চলমান সঙ্কট নির্বাচনের তারিখ ঘোষণা হলেই কেটে যাবে। 

এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মোনাজাত অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংস্কার নিয়ে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচন দিতে হবে। 

সবাইকে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকার জানিয়ে সামনের দিন নিয়ে সবাইকে সতর্কও করেন এই বিএনপি নেতা।

একাত্তর/এসি
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর