সরকারের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন হবে, প্রত্যাশা মির্জা ফখরুলের

আপডেট : ২০ জুলাই ২০২৫, ০২:১৩ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসাথে উদারপন্থি গনতন্ত্রাতিক বাংলাদেশ বিনির্মাণের কথাও জানান তিনি। 

রোববার (২০ জুলাই) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে ‘গণঅভ্যুত্থান-২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা; সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ শীর্ষক কর্মসূচির আয়োজন করে কৃষকদল ও ‘আমরা বিএনপি পরিবার’। এ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। তিনি মানবজাতির কলঙ্ক, তার ক্ষমা নেই, বিচার হবেই।

গতকাল শনিবারের একটি অনুষ্ঠানে জুলাই আন্দোলনে এক শহীদের মায়ের আহাজারির কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, একটি ছেলেকে ওরা গুলি করে মেরেছে। বেঁচে আছে নাকি মরে গেছে সেটা না দেখে আরও কয়েকটি লাশ ভ্যানে উঠিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। পুলিশ প্রশাসন রাষ্ট্রের নিরাপত্তার জন্য কাজ করে, তাদের বেতন আমার আপনার ট্যাক্সের টাকায় হয়। তারা পুড়িয়ে মেরে হত্যা করেছে। কি নির্মম, পাশবিক। 

এমন নিষ্ঠুর ও অমানবিকতার জন্য শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, আমাদের প্রথম কাজ হবে এদের বিচার করা। দ্বিতীয় কাজ হবে শহীদ পরিবারগুলোর পুনর্বাসন। যারা আহত হয়েছে তাদের উন্নত চিকিৎসা দিয়ে পুনর্বাসন করা। এটা না হলে ভবিষ্যতে জাতি আমাদের ক্ষমা করবে না।

বিএনপি মহাসচিব জানান, জুলাই আন্দোলনে আহত ও শহীদদের পরিবারের জন্য তহবিল গঠন করে বিএনপি।

এদিকে সকলকে সাথে নিয়ে একটি রেইনবো নেশন তৈরি করার পাশাপাশি উদারপন্থি গণতন্ত্রাতিক বাংলাদেশ বিনির্মাণের কথাও জানান বিএনপি মহাসচিব।

আরবিএস
বিএনপি নেতাকে ‘সাইবার সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দেওয়ার চার মাস পর নিজের ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাইলেন জামায়াত নেতা ড. মোহাম্মদ নকিবুর রহমান। তিনি একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে...
বাংলাদেশে একটি সহনশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে বিএনপি কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
পুরোনো ফ্যাসিবাদের উত্থান ঘটিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করলে পরিণতি হবে ভয়াবহ, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 
‘জুলাই সনদ’ নিয়ে জামায়াত নেতারা সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করে বলেন, দেশের...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর