জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের ঘোষণা স্বাগত জানালো বিএনপি

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০১:০৬ পিএম

জুলাই ঘোষণাপত্র এবং আসন্ন জাতীয় নির্বাচনের সময়সীমা নির্ধারণের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান আইন-শৃঙ্খলার পরিস্থিতিতেই সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন সম্ভব। 

বুধবার (৬ আগস্ট) সকালে রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, দেশের জনগণ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। জাতীয় নির্বাচনে আইন-শৃঙ্খলার পরিস্থিতি বিষয়ে জনগণের প্রহরী হয়ে দাঁড়াবে। 

তিনি আরও বলেন, ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের পর নতুন আশার সৃষ্টি হয়েছে মানুষের মনে। একইসাথে বিএনপি মনে করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সরকার ও নির্বাচন কমিশন সব কিছু করবে।  

এসময় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, সংস্কারের ক্ষেত্রে যে-সব বিষয়ে ঐকমত‍্য হয়েছে তা বাস্তবায়ন করবে পরের নির্বাচিত সংসদ। যে সমাধান দেয়া হয়েছে বিএনপি সেটিকে সাংবিধানিকভাবে বৈধ মনে করে বলেও জানান তিনি।

এর আগে মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরপর রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ লক্ষ্যে নির্বাচন কমিশনকে চিঠি দেয়া হবে, যেন রমজানের আগেই ভোটগ্রহণের ব্যবস্থা করা যায়।

আরবিএস
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর