সঙ্গীদের সাথে নিয়েই বিএনপি নির্বাচনে যাবে: সালাহউদ্দিন আহমদ

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৩:৩১ পিএম

উত্তর বা দক্ষিণপন্থী নয়, বিএনপি মধ্যমপন্থী রাজনীতি করে। আগামী নির্বাচনে বিএনপি জোটবদ্ধ থাকবে যুগপৎসঙ্গীদের সাথে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

এছাড়া, সরকার মানুষের আকাঙ্ক্ষা পূরণ ও মবক্রেসি নিয়ন্ত্রণ দুটোতেই অনেকটা ব্যর্থ হয়েছে বলে মত তার।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণার পর নির্বাচন কমিশনেও চিঠি পাঠিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। এ নিয়ে এক অনানুষ্ঠানিক মতবিনিময়ে সাংবাদিকদের কাছে সন্তুষ্টি প্রকাশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আগামী নির্বাচনে জোটের প্রশ্নে সালাহউদ্দিন জানান, যুগপৎসঙ্গীদের সাথেই নির্বাচনে যাবে বিএনপি।

এসময় অন্তর্বর্তী সরকারের এক বছরে মূল্যায়নের প্রশ্নে সালাহউদ্দিনের মত, জনগণের আকাঙ্ক্ষা পূরণে অনেকটাই ব্যর্থ এই সরকার।

নির্বাচনে ত্যাগী ও তারুণ্যনির্ভর প্রার্থীদেরই বেশি প্রাধান্য দেবে বিএনপি, জানান সালাহউদ্দিন আহমদ।

একাত্তর/আরএ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর