জামায়াত শত বছর অপেক্ষা করেও ক্ষমতায় যেতে পারবে না: হাবিবুর রহমান

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৬:৩৭ পিএম

জামায়াতে ইসলামী শত বছর অপেক্ষা করলেও রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘জুলাই ঘোষণাপত্র ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা: অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনই আমাদের প্রত্যাশা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের (বিসিআরসি) উদ্যোগে এ বৈঠকের আয়োজন করা হয়।

হাবিবুর রহমান হাবিব বলেন, জামায়াতে ইসলামী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের পাঁয়তারা করলে বাংলাদেশের মানুষ তাদের পাকিস্তানে পাঠিয়ে দেবে।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো পাকিস্তানি রাজাকার যেন স্থান না পায় সে লক্ষ্যে কাজ করার আহ্বান জানাই শিক্ষার্থীদের। 

৭১ এর গণহত্যাকারীদের বিচার নিয়ে জামায়াতে ইসলামী মন খারাপ করেছে উল্লেখ করে এ বিএনপি নেতা বলেন, জুলাই সনদ ও বিচার ছাড়া নাকি জামায়াতে ইসলাম নির্বাচন হতে দেবে না। তারা নাকি নির্বাচন ঠেকিয়ে দেবে। জামায়াতে ইসলাম শত চেষ্টা করেও নির্বাচন ঠেকাতে পারবে না।

তিনি বলেন, চরমোনাইসহ যে দল নিয়েই তারা রাজপথে আসুক, তাদের স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যাবে। শত বছর চেষ্টা করেও জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না। 

একই বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, এক বছর অতিবাহিত হওয়ার পরও নির্বাচন না হওয়ায় দেশের অনেক ক্ষতি হয়েছে। দেশের অর্থনীতির ক্ষতি হয়েছে। আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ নিয়েছে। তাই আর বিলম্ব নয়, নির্বাচন কমিশনকে নির্বাচনের তফসিল ঘোষণা করার আহ্বান জানাই।

তিনি আরও বলেন, অবৈধ নির্বাচনের সাথে জড়িত কর্মকর্তারা ২০২৬ সালের সংসদ নির্বাচনে যেন অংশগ্রহণ করতে না পারে তা নিশ্চিত করতে হবে।

আরবিএস
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর