শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ দিলেন সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালি

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১২:৪৩ পিএম

জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষী সুখরঞ্জন বালি তার অপহরণের ঘটনায় ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) তিনি এ অভিযোগ দায়ের করেন।

তিনি যাদের অভিযুক্ত করেছেন, তার মধ্যে অন্যতম হলেন- সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা, তৎকালীন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, অ্যাডভোকেট কামরুল ইসলাম।

এছাড়া এই অপহরণের ঘটনায় যেসব পুলিশ সদস্য জড়িত ছিলো তাদের নামও উল্লেখ করা হয়েছে।

২০১২ সালে ট্রাইব্যুনালে সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসেছিলেন সুখ রঞ্জন বালি। আগে তিনি প্রসিকিউশনের পক্ষের সাক্ষী ছিলেন। তাই সেদিন তাকে ট্রাইব্যুনালের গেট থেকে অপহরণ করা হয়।

দুই মাস ১৩ দিন একটি অন্ধকার রুমে তাকে আটক রাখা হয়। এরপর ভারতের কলকাতায় বিএসএফের মাধ্যমে হস্তান্তর করা হয়। সেখানে তিনি পাঁচ বছর জেল খাটেন। এরপর দেশে ফিরে আসেন। অপহরণের ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন সুখরঞ্জন বালি।

একাত্তর/আরএ
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
২০১৩ সালের পাঁচ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলার খসড়া তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখার কাছে...
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সাবেক মন্ত্রী দীপু মনি, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার ও আবদুর...
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার। তাকে দেশে ফেরানো বা পাওয়া মাত্রই গ্রেপ্তার করে কারাগারে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর