গুম হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার আহ্বান জামায়াতের

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৯:২৭ পিএম

গুম হওয়া ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করে তাদের পরিবার-পরিজনের কাছে ফিরিয়ে দেয়ার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে গুমের মতো জঘন্য অপরাধে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করারও দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।

‘আন্তর্জাতিক গুম দিবস’ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শুক্রবার (২৯ আগস্ট) এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন।

২০১১ সাল থেকে প্রতি বছর বিশ্বব্যাপী ৩০ আগস্ট ‘আন্তর্জাতিক গুম দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

বিবৃতিতে তিনি বলেন, গুমের শিকার পরিবারের অনেকেই প্রিয়জনের খোঁজ না পেয়ে দুঃসহ কষ্ট ও মানসিক ট্রমায় দিন কাটাচ্ছেন। অনেক পরিবার ধ্বংসের মুখে পড়েছে। দীর্ঘদিন গুম থাকার পর তাদের ভাগ্যে কী ঘটেছে, তা আজও অজানা।

তিনি বলেন, বর্তমান সভ্য পৃথিবীতে আজও বিশ্বের বিভিন্ন দেশে স্বৈরশাসকদের রোষানলে পড়ে অসংখ্য মানুষ গুম হচ্ছেন। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্যানুযায়ী, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে বিরোধী মতের রাজনৈতিক নেতা-কর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার সাতশ’রও বেশি মানুষ গুমের শিকার হয়েছেন। বিরোধী কণ্ঠরোধের ঘৃণ্য প্রয়াসে ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রতিপক্ষকে গুম করে আয়নাঘর তৈরি করে তাদের উপর ইতিহাসের যে ভয়াবহতম জুলুম-নির্যাতন চালিয়েছে, তা কল্পনাতীত। বছরের পর বছর এভাবে কাউকে গুম করে রাখা শুধু অন্যায়ই নয়, মানবাধিকার ও আন্তর্জাতিক আইনেরও চরম লঙ্ঘন।

তিনি আরো বলেন, সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আরমান আহমদ বিন কাসেম দীর্ঘ ৮ বছর পর ফিরে এলেও, শিবির নেতা হাফেজ জাকির হোসাইন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইসলামী ছাত্রশিবিরের নেতা আল মোকাদ্দাস ও মোহাম্মদ ওলিউল্লাহ এবং বিএনপি নেতা ইলিয়াস আলী ও সাবেক কমিশনার চৌধুরী আলমসহ বহু মানুষ এখনো গুম অবস্থায় রয়েছেন।

একাত্তর/আরএ
সারাদেশের সিএনজি পাম্পগুলোতে চলমান সংকটের আশু সমাধানে সরকারকে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা বা নীতিনির্ধারকের দায়িত্বে থাকলেও সেই দলে যোগ না দিলে পরবর্তীতে ইতিহাস থেকে নাম মুছে ফেলা হয় বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা...
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও অন্যায় একসাথে চলবে না, নৈতিকতার প্রশ্নে জামায়াতে কোনো ছাড় নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান।
নৈতিক স্খলনজনিত কারণে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর চিঠি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর