নির্বাচন যত দেরিতে হবে পরিস্থিতি ততো তলানির দিকে যাবে: আমীর খসরু

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম

নির্বাচন যত দেরিতে হবে দেশের সার্বিক পরিস্থিতি ততো তলানির দিকে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাবার পর দেশের জনগণের মনোজগতের অনেক পরিবর্তনের পাশাপাশি সাধারণ মানুষের প্রত্যাশা বেড়েছে।  

বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘জুলাই-পরবর্তী রাজনীতি ও বাংলাদেশের ভবিষ্যৎ পথচলা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন স্কুল অব লিডারশীপের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। 

স্কুল অব লিডারশীপের জয়েন্ট সেক্রেটারি ডা. গোলাম কাদের চৌধুরী নোবেল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্কুল অব লিডারশীপের নির্বাহী সদস্য ও ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম মুনীরের সঞ্চালনায় সেমিনারে প্রধান বক্তা ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট গোলাম রাব্বানী নয়ন।

প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচিত সরকার না থাকায় দীর্ঘদিন ধরে বিনিয়োগ স্থবির হয়ে আছে। যা আগামী সরকারকে চ্যালেঞ্জের মুখে ফেলবে। 

তিনি আরও বলেন, সরকার ও জনগণের মধ্যে বর্তমানে কোনো সেতুবন্ধন নেই, যার কারণে পুলিশ, সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী, এমনকি ব্যবসা-বাণিজ্যও সঠিকভাবে পরিচালিত হতে পারছে না।

মুক্তিযুদ্ধের মতো জুলাই চেতনাও বিক্রি করা হচ্ছে উল্লেখ করে এ বিএনপি নেতা বলেন, যেসব রাজনৈতিক দল গণঅভ্যুত্থান পরবর্তী জনআকাঙ্খা ধারণ করতে পারবে না তাদের কোনো ভবিষ্যৎ নেই।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি আরও বলেন, গত ১৫-১৬ বছরে একটি গোষ্ঠীকেন্দ্রিক অর্থনীতি গড়ে উঠেছে, যা শুধুমাত্র রাজনীতিতেই নয়, অর্থনীতিতেও পৃষ্ঠপোষকতা দিয়েছে এবং এর ফলে বাজার ব্যবস্থা ভেঙে পড়েছে। এ কারণে বিএনপি ‘অর্থনীতির গণতন্ত্রায়ণ’ স্লোগান দিয়েছে। 

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন ও এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, পাকিস্তান কনস্যুলার কামরান ডাঙ্গাল, সাবেক বিচারপতি আব্দুস সালাম মামুন, বিএনপি’র সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, চাঁদপুর বিশ্ববিদ্যালের ভিসি প্রফেসর ড. পেয়ার আহমেদ, স্কুল অব লিডারশীপের কোষাধ্যক্ষ বিপু চৌধুরী, স্কুল অব লিডারশীপের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মো. ফায়েজ কায়সার, এক্সিকিউটিভ মেম্বার ব্যারিস্টার ফিরোজ হোসাইন ও লেবার কোর্টের মেম্বার তৌহিদুর রহমান, মেজর (অব.) সারোয়ার হোসাইন।

আরবিএস
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর