তারেক রহমানের সহযোগিতায় সুস্থ জীবনের পথে রাতুল

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৮ পিএম

নেত্রকোনার বারহাট্টা উপজেলার অসহায় রিকশাচালক বাবার সন্তান তানভীরুল ইসলাম রাতুল (৬) জন্ম থেকেই জটিল হৃদরোগে ভুগছে।

হার্টের ছিদ্র, সংকুচিত পালমোনারি ভাল্ব ও ডায়াফ্রামেটিক হার্নিয়ার মতো জটিল জন্মগত সমস্যার কারণে তার ছোট্ট জীবন ছিল সীমাহীন কষ্টে ভরা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গত ৩০ জুন রাতুলকে ভর্তি করা হয় ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে। সেখানে শিশু কার্ডিয়াক সার্জারি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মো. জাহিদুল ইসলাম ও থোরাসিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কাজী সাইফুল ইসলাম শাকিল অত্যন্ত দক্ষতার সঙ্গে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী পুরো চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিক মনিটরিং করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাবেক যুগ্ম-মহাসচিব ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

‘আমরা বিএনপি পরিবার’ -এর পক্ষ থেকেও পুরো চিকিৎসা প্রক্রিয়ায় সহযোগিতা করা হয়।

তানভীরুল ইসলাম রাতুল ও তার পরিবারের সঙ্গে বুধবার দেখা করেন ‘আমরা বিএনপি পরিবার’ -এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ.টি.এম. আব্দুল বারী ড্যানি, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. সারোয়ার হোসেন, সহকারী রেজিস্ট্রার ডা. মো. সামিউর রহমান, কার্ডিওথোরাসিক সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. হুজ্জাতুল রানাসহ অন্যান্য চিকিৎসকরা।

চিকিৎসক দলের ভাষ্যমতে, রাতুল এখন অনেকটাই সুস্থ এবং আগামী দু-একদিনের মধ্যেই বাসায় ফিরতে পারবে।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে উপস্থিত নেতারা এসময় রাতুলের পরিবারের কাছে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেন এবং ভবিষ্যতে তার চিকিৎসাজনিত যেকোনো প্রয়োজনে সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

একাত্তর/আরএ
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর