নুরকে বিদেশে পাঠাতে টালবাহানার অভিযোগ গণঅধিকারের

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১০ পিএম

সরকারের পক্ষ থেকে ডাকসুর সাবেক ভিপি এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে সরকার গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এসব কথা জানান।

মামুন বলেন, নুরের নাক ও মস্তিষ্কে গুরুতর আঘাত লাগায় দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া জরুরি। কিন্তু তাকে বিদেশ না নিয়ে এবং হামলাকারীদের গ্রেপ্তার না করে এই অন্তর্বর্তীকালীন সরকার টালবাহানা শুরু করেছে।

তিনি আরও বলেন, ঢাকা মেডিকেলে চিকিৎসায় তারা সন্তুষ্ট হলেও, দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য বিদেশে নেওয়া জরুরি। কিন্তু সরকার এ বিষয়ে কোনো বাস্তব পদক্ষেপ নিচ্ছে না। একইসঙ্গে নুরের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখছি না।

গত ২৯ আগস্ট রমনার বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হন সংগঠনটির সভাপতি নুরুল হক নূর। এরপর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক নাম্বার কেবিনে তার চিকিৎসা চলছে।

২ সেপ্টেম্বর যমুনায় নুরের স্ত্রী মারিয়া আক্তার প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গেলে উন্নত চিকিৎসার জন্য নুরকে বিদেশ পাঠানোর আশ্বাস দেন ড. ইউনুস। তবে এখনও তার বাস্তবায়ন দেখছে না দলটির নেতাকর্মীরা। হামলার ১৪ দিন পারেও কোন আইনি পদক্ষেপ দৃশ্যমান হওয়ায় ক্ষোভ জানান তারা।

এআরএস
একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা বা নীতিনির্ধারকের দায়িত্বে থাকলেও সেই দলে যোগ না দিলে পরবর্তীতে ইতিহাস থেকে নাম মুছে ফেলা হয় বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা...
নির্বাচনপূর্ব আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধের অভিযোগে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বিকেলে সাক্ষাৎ করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফুলের তোড়া পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর