সংবিধান সংশোধনীর প্রস্তাব অনুমোদনের বৈধ পন্থা সংসদ: সালাহউদ্দিন

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৫ পিএম

সংবিধান সংশোধনীর যেকোনো প্রস্তাব অনুমোদনের বৈধ পন্থা জাতীয় সংসদ। ঐকমত্য কমিশনে শুধু আলোচনা করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 

তিনি বলেন, এমন কোনো উদাহরণ তৈরি করা যাবে না, যা একটি বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ প্রক্রিয়া হিসেবে ভবিষ্যতে চিহ্নিত হবে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক গোলটেবিল আলোচনায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

এসময় সালাহউদ্দিন আহমদ আরো বলেন, প্রকৃতভাবে স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন বিচার বিভাগ, তত্ত্বাবধায়ক সরকার, মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা হলে এই চারটি বিষয়ই হবে সুষ্ঠু নির্বাচনের জন্য রক্ষাকবচ।

ফ্যাসিবাদ মুক্ত হলেও গণতন্ত্রের জন্য কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

এসময় বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠাই বিএনপির প্রতিশ্রুতি বলেও জানান সালাহউদ্দিন আহমদ।

একাত্তর/আরএ
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর